Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলুড়ের পর এবার কলকাতার ইস্কনকে সহায়তা, ১০ হাজার জনের খাওয়ার দায়িত্ব নিলেন দাদা

এবার কলকাতার ইস্কনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্কনে কোভিড–১৯ মহামারিতে আক্রান্ত ১০ হাজার মানুষকে প্রত্যেকদিন খাওয়ানোর দায়িত্ব নিলেন মহারাজ।

বেলুড়ের পর এবার কলকাতার ইস্কনকে সহায়তা


কলকাতার ইস্কন স্বাভাবিক দিনে রোজ ১০ হাজার জনকে খাওয়ায়। মাস্ক ও গ্লাভস পরে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন শনিবার ইস্কন পরিদর্শনে আসেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার লোকের খাদ্যসামগ্রী তুলে দেন শাখার প্রধান রাধারমন দাসের হাতে। কলকাতা ইস্কনের মুখপাত্র ও সহ–সভাপতি রাধারমন দাস বলেন, '‌কলকাতা ইস্কন থেকে রোজ দশ হাজার জনের জন্য রান্না করা হয়। আমাদের প্রিয় সৌরভ দা এগিয়ে আসেন এবং তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দান করেছেন। যার জন্য আমরা আমাদের ধারণ ক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করতে পেরেছি, দশ হাজারের জায়গায় ২০ হাজার জনকে আমরা খাওয়াতে পারব।’‌

রাধারমন বলেন, '‌যেমনটি আমরা জানি করোনা–সঙ্কট মানবতার সামনে এক নজিরবিহীন চ্যালঞ্জ তৈরি করেছে। এই সঙ্কটের সময় খুব গুরুতর লড়াই লড়ছেন যাঁরা তাঁদের অনেকেই রোজকারে উপার্জনটি হারিয়েছেন।’‌ তিনি বলেন, '‌সৌরভ গঙ্গোপাধ্যায়র নেতৃত্বে কলকাতায় ইস্কনের সন্ন্যাসীরা এই দীর্ঘ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন এবং কলকাতার বহু পরিবারের ক্ষুধার বিরুদ্ধে একসঙ্গে এই লড়াই লড়ব।’‌ দাস আরও বলেন, '‌আমি দাদার একজন দারুণ ভক্ত এবং আমি তাঁর বহু খেলা দেখেছি। কিন্তু তাঁর প্রতিদিন দশ হাজার জনকে খাওয়ানোর ইনিংস সবচেয়ে সেরা। ইস্কন গঙ্গোপাধ্যায়র প্রতি তার অগাধ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’‌ গোটা দেশে ইস্কন চার লক্ষ মানুষকে রোজ খাওয়ায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে রামকৃষ্ণ মিশনের হেড কোয়াটার্র বেলুড় মঠে ২০ কুইন্টাল চাল দান করেন। গত সপ্তাহে ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ। জানা গিয়েছে, লাল বাবা রাইস নামে এক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছেন সৌরভ। তিনি বেলুড় মঠে এসে জানিয়েছিলেন ২৫ বছর পরে তিনি পা রাখলেন এখানে। একই সঙ্গে তিনি জানান, রাস্তায় বেরিয়ে একদম নতুন শহরকে যেন দেখলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+