মঙ্গলবার থেকেই অর্পিতাকে সামনে বসিয়ে ইডির জেরা! কলকাতায় ফিরেই মমতার মন্তব্যে সায় পার্থর
শনিবার ভোররাতে গ্রেফতার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ফোন করার চেষ্টা করেছিলেন। একবার নয় চার বার। কিন্তু অপর প্রান্ত থেকে সাড়া মেলেনি। তা একদিকে যে
শনিবার ভোররাতে গ্রেফতার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ফোন করার চেষ্টা করেছিলেন। একবার নয় চার বার। কিন্তু অপর প্রান্ত থেকে সাড়া মেলেনি। তা একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে উল্লেখ করেছিলেন, তা ইডিও (ed) অ্যারেস্ট মেমোতে উল্লেখ করেছিল। তবে এদিন ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে কলকাতায় (Kolkata) ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই সমর্থন করলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার এক সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দোষ প্রমাণে যাবজ্জীবন সাজা হোক।
|
মমতার মন্তব্যে সায়
এদিন ভোরে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসেন ইডির আধিকারিকরা। সকাল ৬.৩৪-এ বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। সেই সময় তাঁকে সাংবাদিকরা সোমবার মুখ্যমন্ত্রীর মন্তব্য মনে করিয়ে দেন। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, ঠিকই বলেছেন। দলনেত্রীর মন্তব্যে যেকোনও দ্বন্দ্ব নেই, তা স্বীকার করে নেন পার্থ চট্টোপাধ্যায়।
|
এসএসকেএম-এ সঠিক চিকিৎসা
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বরে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য রাউত এবং এসএসকেএম-এর এক চিকিৎসক তুষারকান্তি পাত্র। ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্টে সেরকম ফারাক কিছু নেই।
তাঁরা যা ওষুধ দিয়েছিলেন এইমস থেকেও একই ওষুধ দেওয়া হয়েছে। তবে দুদিন আগে যেখানে তাঁরা ভর্তির কথা বলেছিলেন, এইমসের রিপোর্টে ভর্তির কথা লেখা নেই। তাঁদের চিকিৎসায় পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক উন্নতিন দাবি করেন ওই চিকিৎসক।
|
সিজিও কমপ্লেক্সে জেরার প্রস্তুতি
হুইল চেয়ারে বাইরে নিয়ে আসার পরে তিনি নিজেই পায়ে হেঁটে গাড়িতে ওঠেন। গাড়ি ছোটে সল্টলেক সিজিও কমপ্লেক্সের দিকে। সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ১০ দিনের ইডি হেফাজত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এদিন থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করবে ইডি। তাঁকেঅর্পিতা মুখোপাধ্যায়ের সামনে বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে। ফের দুজনকে আদালতে তোলা হবে ৩ অগাস্ট।

সরকারি অনুষ্ঠানে মমতার মন্তব্য
সোমবার নজরুল মঞ্চে ছিল বঙ্গবিভূষণ এহং বঙ্গভূ।ণ সম্মান প্রদানের অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল এসএসসি দুর্নীতির অভিযোগ আর টাকা উধ্ধার নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন,তিনি শোকাগত। তবে সবাই যে সাধু তিনি বলছেন না। ভুল করাটাও একটা অধিকার বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বলেন যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হোক। তিনি আরওবলেন, তৃণমূল কংগ্রেস চোর-ডাকাত কাউকে রেয়াত করে না।












Click it and Unblock the Notifications