বৈষম্য আরও প্রকট, মন্ত্রীদের বেতনবৃদ্ধি আড়াই গুণ, বিধায়কদের বাড়ল মাত্র ৫ হাজার
বেতন বৈষম্য দূর করা তো দূর অস্ত— নতুন বিলে আরও বাড়ল বেতন বৈষম্য। এক লাফে আড়াই গুণ বাড়ল মন্ত্রীদের ভাতা-সহ বেতন। আর বিধায়কদের বেতন বৃদ্ধি মাত্র পাঁচ হাজার।
কলকাতা, ১০ মার্চ : ঘোষণাই সার। বেতন বৈষম্য দূর করা তো দূর অস্ত- নতুন বিলে আরও বাড়ল ফারাক। এক লাফে আড়াই গুণ বাড়ল মন্ত্রীদের ভাতা-সহ বেতন। আর বিধায়কদের বেতন বৃদ্ধি মাত্র পাঁচ হাজার। ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ ও অ্যালাউন্সেস সংশোধনী বিল পাসের পর বিধায়কের তারগুণ বেতন পাবেন মন্ত্রীরা। বেতন বাড়ল মুখ্যমন্ত্রীরও। তবে বাংলার মুখ্যমন্ত্রী বিগত ছ'বছর কোনও টাকা বেতন নিতেন না, আজও নেবেন না।[মন্ত্রী-বিধায়কদের বেতন বৈষম্য দূর করতে আজই সংশোধনী বিল পেশ বিধানসভায় ]
শুক্রবার মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাস হয়ে গেল বিধানসভায়। মন্ত্রী ও সাধারণ বিধায়কদের বেতন বৈষম্য রয়েই গেল 'দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল ২০১৭'-তেও। বাজেট অধিবেশনের শেষ দিনে যে বিল পাস হল তার ভিত্তিতে মন্ত্রীদের বেতন ৩৬ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮১ হাজার ৩০০-য়। আর বিধায়কদের বেতন বেড়ে ১৬,৮৭০ থেকে হল ২১,৮৭০। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর জন্য বেতন নির্ধারিত ছিল ৪১ হাজার। এখন তা দাঁড়াবে ৮৬ হাজার ৩০১ টাকায়।

এদিন বিধানসভায় বিল পাস হওয়ার পর যথারীতি সরকারের সমালোচনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, কে নির্ধারণ করবে বিধায়কদের ভাতা। নিশ্চয়ই নিজেররা নন, এ জন্য দরকার কমিটি গড়ার। তিনি বা তাঁর দলের পক্ষ থেকে কোনও বিধায়ক বাড়তি বেতন বা ভাতা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন পরিষদীয় দলনেতা।
বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি এদিন বিধায়কদের চিকিৎসাবাবদ খরচও বেঁধে দেওয়া হয়। এছাড়া এদিন আরও দু'টি বিল পাস হয় বিধানসভায়। কলকাতায় বিপজ্জনক বাড়ির সংস্কারে সংশোধনী বিল ও কলকাতার উন্নয়ন ফি-র সংশোধনী বিলও এদিন পাস হয়ে যায়। কলকাতার বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলতে পারবে পুরসভা, সংশোধনীতে এই অধিকার দেওয়া হয়েছে।
এদিকে, বিধায়কদের ভাতা ও বেতন বাড়ানোর বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিধায়কদের বেতন ও ভাতা অনেক কম। এখন বিল সংশোধনীতে বেতন অনেকটা বাড়ালেও, তা অন্যান্য রাজ্যের তুলনায় কমই রইল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications