অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ, বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদের
অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ, বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদের
প্রথমবার হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তির পর ৬ দিনের মাথায় ছুটি মিলেছিল সৌরভের। তবে এবার ফের হার্টের মৃদু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির পর ৫ দিনের মাথায় ছুটি মিলল দাদার। তবে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমবারে সৌরভের হৃদধমনীতে তিনটি ব্লকেজ ধরা পরে।তবে সেই সময় অস্ত্রপোচার করের প্রাথমিক ভাবে সমস্যার সমাধান করা হলেও এই মাসের শেষেও ফের হার্টের মৃদু সমস্যা দেখা যায় সৌরভের।

এদিকে প্রথমবার অ্যাঞ্জিওপ্লাস্টিতে সৌরভের হার্টে একটি সেন্ট বসানো হয়েছিল। তারপর বেশ কিছুদিন বেশ সুস্থই ছিলেন মহারাজ। পরবর্তীতে গত বুধবার আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তারপরেই দ্রুত তাকে শহরের একটি বেসরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফের তার ব্লকেজ ধরা পড়লে অ্যাঞ্জিওপ্লাস্টিতে সেন্ট বসানো হয় বলে খবর। তবে অপারেশনের পর থেকে তিনি স্থিতিশীল ছিলেন বলেই জানান চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা দেড়েক ধরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভের। তারপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন সৌরভ। অবশেষে ৫ দিনের মাথায় মিলল ছুটি। তবে বাড়িতে আপাতত বিশ্রামে থাকবেন সৌরভ। তাঁকে পর্যবেক্ষণেও রাখবেন চিকিৎসকরা। খেতে হবে কড়া ডোজের ওষুধ। এমনকী রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত গুণমান বজায় রাখার, কোলেস্টেরলের ওষুধ খেতে হবে সৌরভকে। এমনটাই জানাচ্ছেন সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারেরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications