RG Kar Doctor Death: আরজি কর-কাণ্ডে ৮৭ দিন পার হতেই আশার আলো? হবে চার্জ গঠন, বিচার পাবে অভয়া?
RG Kar Doctor Death: আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনার ৮৭ দিন কেটে গিয়েছে। আগামী ৯ তারিখ ঘটনার তিনমাস পূর্ণ হবে। ইতিমধ্যে এই মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। যেখানে নাম রয়েছে সিভিক ভলান্টিয়র সঞ্জয়ের। আর এরপরেই আজ সোমবার এই মামলায় চার্জ গঠন শিয়ালদহ আদালতে। আর তা সম্পন্ন হলেই বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজ ফের একবার পথে নামতে চলেছেন ডাক্তাররা। বিচারের দাবিতেই হবে মিছিল। শুধু তাই নয়, আগামী নভেম্বর একাধিক কর্মসুচ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় অভয়াকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয় (RG Kar Doctor Death) ।

ঘটনার পরেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে।সিবিআই'য়ের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
দীর্ঘ শুনানি শেষে মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয় সিবিআই'য়ের হাতে। ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক সূত্রকে মাথায় রেখে ঘটনার তদন্ত চলে। গত ৭ অক্টোবর আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় চার্জশিট জমা পড়ে। আদালতে অন্তত ১১ টি প্রমাণ সামনে রেখে গোয়েন্দা সংস্থা জানায়, ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত। শুধু তাই নয়, চার্জশিটে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসির উল্লেখ করা হয়েছে।
আর তা উল্লেখ করে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে আর কারও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। সেই তদন্ত শেষ হলেই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানানো হয়।
যদিও সিবিআই'য়ের এই চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। চিকিৎসকদের দাবি, সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। একাধিক প্রশ্নের উত্তর মিলছে না। অভিযুক্ত হিসাবে সন্দীপ ঘোষের কেন নাম নেই? তা নিয়েও প্রশ্ন চিকিৎসকদের। আগামী সুপ্রিম কোর্ট এবং শিয়ালদহ আদালতে সিবিআই কি জানাচ্ছে সেদিকে তাকিয়ে আন্দোলনকারীরা। আর এরপরেই ফের একবার আন্দোলনে নামার ডাক।












Click it and Unblock the Notifications