৪০০ বছর পর ঘটতে চলেছে এমন, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে আজ সন্ধেয় চোখ রাখুন আকাশে

৪০০ বছর পর ঘটতে চলেছে এমন, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে আজ সন্ধেয় চোখ রাখুন আকাশে

বছরের সবচেয়ে ছোট দিলে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা পৃথিবী। প্রায় ৪০০ বছর পর ফের কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি। এবং প্রায় ৮০০ বছর পর এই দুই গ্রহকে এতো কাছাকাছি রাতের অন্ধকারে দেখা যাবে। খালি চোখেই রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন মানুষ। সূর্যাস্তের ঠিক পরেই পূব আকাশে চোখ রাখলেই দেখা যাবে দুই উজজ্বল গ্রহকে।

৪০০ বছর পর ঘটতে চলেছে এমন, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে আজ সন্ধেয় চোখ রাখুন আকাশে

সৌর মণ্ডলের সবচেয়ে বৃহত্তম গ্রহ বৃহস্পতি। আর সবচেয়ে সুন্দর গ্রহ শনি। জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন এই বিরল দৃশ্য আবার ২০৪০ সালে দেখা যাবে। এখন যাঁরা বেচে আছেন তাঁদের অনেকেই আর তখন বেঁচে থাকবেন না। কাজেই অনেকের কাছেই এটা শেষ সুযোগ বলা চলে। যদিও প্রতি ১৯ বছর অন্তর দুই গ্রহ কাছাকাছি আসে। তবে এতো কাছাকাছি খুব কম গ্রহই আসে। ২১ ডিসেম্বর আরেকটি কারণেও বিশেষ দিন। এদিন বছরের সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত হয়ে থাকে।

১৬২৩ সালে একবার বহস্পতি ও শনি কাছাকাছি এসেছিল। রাতে বৃহস্পতি ও শনিকে কাছাকাছি দেখার সুযোগ মিলেছিল। ৮০০ বছর আগে প্রখম পাশাপাশি দেখা গিয়েছিল দুই গ্রহকে। নাসা অন্তত তাই দাবি করেছে। ১২২৬ সালের মার্চ মাসে ভোর বেলা বৃহস্পতি ও শনিকে প্রথম কাছাকাছি দেখা গিয়েছিল আকাশে। আবার সেই যুগলবন্দি দেখা যাবে আজ। তবে আজই শেষ নয় ২৫ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাছাকাছি দেখা যাবে। তবে সবচেয়ে কাছে অবস্থান করবে আজ অর্থাৎ ২১ ডিসেম্বর।

জ্যোতির্বিজ্ঞানীরা সেই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ৫টার আগেই আজ অন্ধকার নামবে আকাশে। তারপরেই জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজতে শুরু করবেন দুই গৃহকে। আকাশে উজ্জ্বল দুই নক্ষত্রের মতোই একসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শনিকে। শহরের জ্যোতির্বিজ্ঞানীরাও তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১৫ থেকে ২৫ ডিসেম্বরের পর পশ্চিম আকাশে দেখা যাবে এই দুই গ্রহকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+