'বিফ' থেকে 'বিপ' হয়েও রক্ষা নেই! কলকাতায় কেন বাতিল 'খাদ্যোৎসব' জানেন
২৩ শে জুন বর্ষার মেজাজে খাদ্য রসিকদের শহর কলকাতায় আয়োজিত হতে চলেছিল 'বিফ ফেস্টিফাল'। তবে প্রথমে তার নাম 'বিফ ফেস্ট' থাকলেও পরে 'বিপ ফেস্ট' হয়ে যায়। কারণ আয়োজকদের কাছে আসছিল হুমকি ফোনের উড়ো বার্তা।
২৩ শে জুন বর্ষার মেজাজে খাদ্য রসিকদের শহর কলকাতায় আয়োজিত হতে চলেছিল 'বিফ ফেস্টিফাল'। তবে প্রথমে তার নাম 'বিফ ফেস্ট' থাকলেও পরে 'বিপ ফেস্ট' হয়ে যায়। কারণ আয়োজকদের কাছে আসছিল হুমকি ফোনের উড়ো বার্তা। তবে 'বিফ','বিপ' হয়েও লাভের লাভ কিছুই হয়নি। শেষমেশ বন্ধ করতে হয় এই খাদ্যোৎসব।

উদ্যোক্তাদের দাবি, পরিস্থিতি ক্রমেই তাঁদের হাতের বাইরে চলে যাচ্ছিল। গোমাংস ঘিরে এই ফেস্টিভাল আয়োজনের খবর প্রকাশের পর থেকেই ৩০০ এর মতো হুমকি ফোন আসতে থাকে উদ্যোক্তাদের কাছে। আর তার জন্যই শেষমেশ বিফ ফেস্টিভাল বন্ধ করে দিতে হয় উদ্যোক্তাদের।
'দ্য অ্যাক্সিডেন্টাল নোট' রোস্তোরাঁ থেকে আয়োজিত এই অনুষ্ঠানের খবর গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে বিফ ঘিরে বিভিন্ন পদের আয়োজনের কথা ছিল। তবে রেস্তোরাঁর ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 'বিফ' ফেস্ট শেষমেশ আয়োজন করতে পারছে না উদ্য়োক্তারা।












Click it and Unblock the Notifications