কোমায় থাকার পরে জেগে উঠেছেন মহিলা! এগারো বছর পর কলকাতা থেকে গুজরাতের বাড়িতে ফেরার তৎপরতা

এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য। এগারো বছর কোমায় থাকার পরে জেগে উঠেছেন ৪৫ বছর বয়স্ক এক মহিলা। কলকাতার প্যাভলভ হাসপাতালে থাকা ওই মহিলাকে এখন মোদী রাজ্য গুজরাতের গোধরার পাঁচমহলে ফেরানোর জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গীতা বারিয়া নামে ওই মহিলাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। কিন্তু তাঁরা প্যাভলভ হাসপাতাল থেকে একটা ফোন পান। সেখানেই তাঁরা ২০১৩ সাল থেকে নিখোঁজ হওয়ার পরে কোম্যাটাস অবস্থায় থাকার কথা জানতে পারেন।

এগারো বছর পর কলকাতা থেকে ফিরতে চলেছেন মহিলা

গুজরাতের পাঁচমহল জেলা পুলিশ গীতাকে ভামাইয়াতে ফিরিয়ে নিয়ে যেতে পরিবারকে সাহায্য করতে পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, পরিবার ও জেলা পুলিশের এক কর্মী বৃহস্পতিবার ট্রেনে কলকাতায় আসছেন। জেলা প্রশাসন মানবিক কারণে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করেছে। পরিবারও গীতা বারিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

পুলিশ জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি, কলকাতার প্যাভলভ ইনস্টিটিউটের এক চিকিৎসক পাঁচমহল জেলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন এবং গীতা বারিয়ার ঘটনা সম্পর্কে জানান। তিনি বলেন, গীতা বারিয়া কোমা থেকে জেগে উঠেছেন এবং পরিবার সম্পর্কে জানিয়েছেন।

পাঁচমহলের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কলকাতার হাসপাতাল পাঁচমহল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তারপর পুলিশের তরফে গ্রাম ও পরিবার সম্পর্কে খোঁজখবর করা হয়েছে। পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করার সময় কলকাতার হাসপাতালের চিকিৎ সকরা ভিডিওকল করেন। তাঁরা একে অপরকে চিনতে পারেন।

২০১৩ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গীতা নিখোঁজ হয়ে যান। তারপর তিনি কীভাবে কলকাতা এলেন কিংবা মধ্যের বছরগুলিতে কী হয়েছিল, সেসম্পর্কে নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকরা।

গুজরাতের পাঁচমহলে গীতার তিন সন্তান রয়েছেন। তাঁরা হলেন হিতেশ, দিব্যা এবং বিপুল। মায়ের সম্পর্কে তাঁদের খুবই কম মনে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৩-তে হারিয়ে যাওয়ার পর দুইবছর ধরে তাঁর খোঁজ চালানো হয়। কিন্তু সেই সময় কোনও খোঁজ পাওয়া যায়নি। স্বামীও বছরের পর বছর ধরে তাঁকে খুঁজেছেন। তারপর তিনি মারা যান। অন্যদিকে পরিবারের কর্তার মৃত্যুর পরে আর্থিক অনটনে শিশুরা স্কুল যাওয়া ছেড়ে দেয়। আত্মীয়রা প্রতিদিনের চাহিদা মেটালেও, স্কুলের খরচ চালানোর মতো কেউ ছিল না।

গত রবিবার গীতা যখন পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সেই সময় সে তাঁর বোনেদের চিনতে পেরেছেন। বোন ভানুমতি জানিয়েছেন, গীতা তাঁকে চিনতে পেরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+