অপরাধের বাড়বাড়ন্ত ঠেকাতে শহর জুড়ে বসানো হচ্ছে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা
অপরাধের বাড়বাড়ন্ত ঠেকাতে শহর জুড়ে বসানো হচ্ছে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা
কলকাতার নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা শহরটাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে তৎপর প্রশাসন। কলকাতার অতিরিক্ত নিরাপত্তার জন্য শহরের নানান প্রান্তে ইতিমধ্যেই বসানো হয়েছে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা। এর ফলে একদিকে যেমন অপরাধের ঘটনা আটকানো যাবে, তেমন অপরাধীকেও সহজেই সনাক্ত করা যাবে বলে আশাবাদী কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, "ক্লোজ সার্কিট সিসিটিভি ক্যামেরায় অপরাধীদের শনাক্তকরণের কাজ আরও সহজ করার জন্য উন্নতমানের প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা চলছে ইতিমধ্যেই।"
কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, "নিরাপত্তার জন্য আমরা আরও বেশি সিসিটিভির লাগানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যেই কলকাতা সিটি পুলিশ ৩০০০ অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে শহরের নানান প্রান্তে।" সম্প্রতি দক্ষিণ কলকাতার পঞ্চশায়রে যৌন নিপীড়নের ঘটনা সিসিটিভির মাধ্যমেই যে নজরে আসে পুলিশের, এ কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে নতুন সিসিটিভি গুলিতে ফেস-রেকগনাইজেসন সহ কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত উন্নতমানের প্রযুক্তি থাকছে। পুলিশের কাছে থাকা অপরাধীদের তালিকার সাথে সিসিটিভিতে প্রাপ্ত অপরাধীর মুখ যদি মিলে যায়, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। পুলিশ কমিশনার এই বিষয়ে আরও বলেন এই জাতীয় ক্যামেরা থাকার ফলে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের আরও সহজ উপায়ে পাকড়াও করা যাবে।












Click it and Unblock the Notifications