এবার ভেজাল পোস্ত, সুজিতেও! কয়েকশো কিলো সামগ্রী উদ্ধার কলকাতায়
এবার ভেজাল পোস্ত, সুজিতেও! কয়েকশো কিলো সামগ্রী উদ্ধার কলকাতায়
পোস্তা থেকে ভেজাল পোস্ত, সুজি ও একাধিক সহ ১ জনকে গ্রফতার করল পোস্তা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই এইভাবে ভেজাল মসলা তৈরি করছিল। এবং কলকাতা শহর সহ পার্শ্ববর্তী অঞ্চলেও এই পণ্য সামগ্রীর ব্যাপক রপ্তানি করা হচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেই মতো এদিন গোপন সূত্রের খবর পেয়ে হানা দিয়ে, পোস্তার বড়দা ঠাকুর লেনের হরিয়ানা ট্রেডার্স থেকে উদ্ধার হয়েছে এইসব পণ্য সামগ্রী। সেইসঙ্গে একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত কুশল গোয়েল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ কেজি ভেজাল পোস্ত দানা, ১০০ কেজি পাখির খাবারের দানা, ২০০ কেজি সুজি, ৩০ কেজি ফ্রেশ পোস্ত দানা। এছাড়া উদ্ধার করা হয়েছে বিভিন্ন মালমশলা। যার বাজার দর কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications