'পাগলে'র প্রাসঙ্গিক থাকার চেষ্টা! একসঙ্গে লড়াইয়ের প্রস্তাব নিয়ে 'বিজেপির এজেন্ট মমতা'কে নিশানা অধীরের
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাগল। কংগ্রেসকে (Congress) দেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhu
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাগল। কংগ্রেসকে (Congress) দেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ধর্মতলায় অনশনে বসা লোকসভায় কংগ্রেসের নেতা আরও বলেন, সারা দেশে কংগ্রেসের ৭০০-র বেশি বিধায়ক রয়েছেন। সারা দেশে কংগ্রেসের ভোট রয়েছে ২০ শতাংশের বেশি। তৃণমূলের কী আছে প্রশ্ন করে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি এজেন্ট বলেও কটাক্ষ করেন।
|
মমতার বিজেপির এজেন্ট
এদিন অধীর চৌধুরী বলেন, এক পাগলের কথার কোনও উত্তর হয় না। সারা দেশে কংগ্রেসের ৭০০ বিধায়ক রয়েছে। দিদির কি তা আছে, প্রশ্ন করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সারা দেশে বিরোধী ভোটের ২০ শতাংশ কংগ্রেসের দখলে রয়েছে। তা কি দিদির রয়েছে। এরপরেই অধীর চৌধুরী বলেন, তিনি (মমতা) এসব কিছুই বলছেন, বিজেপিকে সন্তুষ্ট করতে। তিনি বিজেপির এজেন্ট হিসেবেই কাজ করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। এইসব কিছু বলে তিনি (মমতা) প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

পাল্টা অধীরকে কটাক্ষ কুণালের
পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, অধীর চৌধুরীও বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। কংগ্রেস একের পর এক নির্বাচনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। তবে তারা নিজেদের হার মেনে নিয়ে তৈরি নয় বলেও কটাক্ষ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব
মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছিলেন, যদি কংগ্রেস চায় তো ২০২৪-এর নির্বাচনে সবাই একসঙ্গে লড়াই করা যেতে পারে। আপাতত আক্রমণাত্মক না হতে ইতিবাচক থাকার পরামর্শ তিনি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিল, সব রাজনৈতিক শক্তি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাঁদের একসঙ্গে লড়াই করা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। কংগ্রেস গ্রহণযোগ্যতা হারানোয় মানুষ তাদের ওপরে বিশ্বাস করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দলের গোয়ায় ফলাফল নিয়ে বলেছিলেন তিন মাসে তৃণমূল কংগ্রেস সেখানে ছয় শতাংশ ভোট পেয়েছে। তৃণমূল যা করেছে তা ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি।

৫ রাজ্যে কংগ্রেসের পরাজয়
ফেব্রুয়ারি ও মার্চে যে পাঁচটি রাজ্যে নির্বাচনে হয়েছে, সেই পাঁচ রাজ্যেই কংগ্রেস পরাজিত হয়েছে। যে পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ছিল সেখানে ১১৭ টি আসনের মধ্যে মাত্র ১৮ টি আসন পেয়েছে তারা। চার ক্যাবিনেট মন্ত্রী জিতলেও, নভজ্যোত সিধু এবং মুখ্যমন্ত্রী চান্নির মতো প্রার্থী পরাজিত হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশে মাত্র দুটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের পাশাপাশি মনিপুরে এবারেরও তারা ক্ষমতায় ফিরতে পারেনি। গোয়াতেও ব্যর্থ হয়েছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications