বাংলায় বিজেপিকে শক্তি যোগাচ্ছেন অধীর চৌধুরী, তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চে এদিন যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ। দিল্লি থেক তিনি এসেছেন। অধীর চৌধুরীকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন। সিপিএমকেও কটাক্ষ করেন তিনি।

লোকসভা ভোটের আগে রাম-বাম-কংগ্রেস জোট হচ্ছে রাজ্যে। আর সেই জোটে প্রধান কারিগর কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এভাবেই তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির কংগ্রেস নেতারাও যে বিভিন্ন মামলায় জামিন নিয়ে ঘুরছেন। তার পিছনেও অধীর চৌধুরিকেই দায়ী করেন সাংসদ।

বাংলায় বিজেপিকে শক্তি যোগাচ্ছেন অধীর চৌধুরী, তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় বিজেপির সংগঠনকে শক্তি জোগাচ্ছেন অধীর। এমন অভিযোগ তুললেন। পঞ্চায়েত ভোট বন্ধ করতে চেয়ে তাঁর হাইকোর্টে মামলা করার প্রসঙ্গও তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী হাইকোর্টে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই সময় অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবিতে আদালতের দ্বারস্থ হন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। সেই তৃণমূলেই বিরোধিতা করতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। বরাবর তিনি তাই করে আসছেন। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। তৃণমূলের সঙ্গে মতবিরোধের সূত্রপাত অধীর চৌধুরির কারণে। এমন কটাক্ষও করলেন তৃণমূল সাংসদ।

বাংলায় বিজেপির হাত শক্ত করার নেতা হিসাবে অধীর চৌধুরীর নাম তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির উত্থানে সিপিএমকে দায়ী করেন। সাংসদের দাবি, সিপিএম জমানায় কোনও ইস্যুতে কখনও আন্দোলন করতে দেখা যায়নি বিজেপিকে। তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৬ সাল থেকে বিজেপির উত্থানের পিছনেও বাম-কংগ্রেস আঁতাতের দাবি করেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে প্রতিবার বিজেপি একটি 'গিমিক' প্রয়োগ করে বলে দাবি কল্যাণের। এবারের ভোটের আগে ধর্মের গিমিক ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। তবে বিজেপির সংকীর্ণ ধর্মনীতিকে নতুন ফ্ল্যাটের ব্যালকনির সঙ্গে তুলনা করেন। সেখানে শুধু নরেন্দ্র মোদী ও অমিত শাহ থাকতে পারেন।

অন্য দিকে বিজেপির 'সহযোগী' সিপিএমের যুব সম্প্রদায়কে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী ৫০ বছরেও যুব সম্প্রদায় সিপিএমকে রাজ্যের ক্ষমতায় আনতে পারবে না। সিপিএমের প্রবীন নেতাদের এজন্য দায়ী করে তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+