বাংলার মানুষের মোহমুক্তির মডেল সাগরদিঘি, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে বার্তা অধীরের
প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, বাংলার মানুষ চাইছেন তৃণমূল ও বিজেপির পার্টির মোহমুক্তি ঘটাতে। সেজন্য তাঁরা আশ্রয় করে বাম-কংগ্রেসকেই। সাগরদিঘির নির্বাচনের ফলাফলই দেখিয়ে দিয়েছে আগামীর পথ।
বাংলার মানুষের মোহমুক্তির মডেল সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল। সাগরদিঘিতে মডেল করেই কংগ্রেস ও সিপিএম হাঁটছে আসন্ন নির্বাচনে। শাসক দল এই জয়ের পিছনে অনৈতিক আঁতাতের মডেল রয়েছে বলে দাবি করলেও, তা উড়িয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌ্ধুরী জানিয়েছেন, মানুষের জোটেই এসেছে জয়।
প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, বাংলার মানুষ চাইছেন তৃণমূল ও বিজেপির পার্টির মোহমুক্তি ঘটাতে। সেজন্য তাঁরা আশ্রয় করে বাম-কংগ্রেসকেই। সাগরদিঘির নির্বাচনের ফলাফলই দেখিয়ে দিয়েছে আগামীর পথ। সেই পথেই এগোবেন তাঁরা। কংগ্রেস ও সিপিএম তথা বামফ্রন্ট হাত ধরাধরি করেই এগোবে আসন্ন নির্বাচনে।

অধীর চৌধুরী বলেন, সাগরদিঘির উপনির্বাচনের ফলে দেখা গিয়েছে- বিজেপি ভোট ১০ শতাংশ কমেছে, তৃণমূলের কমেছে ১৭ শতাংশ, কংগ্রেস বেড়েছে ২৮ শতাংশ। এই পরিসংখ্যানেই স্পষ্ট তৃণমূল আর বিজেপির ভোটব্যাঙ্ক ভেঙেই আমাদের ভোটব্যাঙ্ক বেড়েছে। তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকেছেন মানুষ।
এবার সেই সাগরদিঘি মডেলই তৃণমূল ও বিজেপির থেকে মোহমুক্তি ঘটাতে চাইছে মানুষ। কিন্তু শাসকদল তা মানতে চাইছে না। সাধারণ মানুষ মনে করেছেন চোরের দলের থেকে উপযুক্ত দল কংগ্রেস। জোট প্রার্থীই হলেন উপযুক্ত প্রার্থী। তাই জোট প্রার্থীকেই ভোট দিয়েছেন। এটাই সাগরদিঘির উপযুক্ত মডেল।
অধীর বলেন, কংগ্রেসের জয় তৃণমূলের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে সেখানে দু'বার এসপি বদল করেও তৃণমূল কিছু করতে পারেনি। তৃণমূলের অনেক এপাং ওপাং ঝপাং আছে, সবার কথা ধরা সম্ভব নয়। তৃণমূল বরাবর পুলিশকে ভয় দেখিয়ে এসেছে। এবারও ভয় ধরিয়ে জিততে চেয়েছিল।
সাগরদিঘিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। মানুষ তাঁকে ভোট দিয়েছেন। মানুষের ভোটে তৃণমূল হেরেছে, কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হচ্ছে সেখানকার এসপিকে। মুর্শিদাবাদে এনআরসি-র জুজু দেখিয়ে সাম্প্রদায়িক বিভাজন করে ভোট করানো হয়েছে। আগেও বলেছি, আবার বলছি, ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করবেন না। মানুষ কথা শুনেছেন। আর তার প্রভাবে তৃণমূলের ভোটে ধস নেমেছে।
এদিন সাংবাদিক বৈঠকে এইভাবেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী এদিন একইসঙ্গে কংগ্রেসের চলার পথ দেখিয়ে দেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও আগামী বছর লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস যে একসঙ্গে চলবে, তার ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications