নির্বাচন নিয়ে আদালত অবমাননার অভিযোগ! ফের হাইকোর্টে অধীর
একদিকে যখন পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপির করা অভিযোগের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টে, ঠিক তখনই ফের হাইকোর্টে আবেদন জানাতে চলেছে কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ফের আবেদন জানাবেন
একদিকে যখন পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপির করা অভিযোগের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টে, ঠিক তখনই ফের হাইকোর্টে আবেদন জানাতে চলেছে কংগ্রেস । সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ফের আবেদন জানাবেন। এবারের অভিযোগ, আদালত অবমাননার।

সোমবারের অভিযোগ রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের রায় না মানার অভিযোগ আনতে চলেছে অধীর চৌধুরী। আদালতের রায়ের পরেও মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন পেশে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এর আগের বৃহস্পতিবার কংগ্রেসের আবেদন গ্রহণ করে আদালত। সওয়াল করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরেন তিনি। বিষয়টি নিয়ে শুক্রবার মতামত জানিয়ে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications