ছাত্র-সংঘর্ষ থামাতে গিয়ে কলকাতার বুকে আক্রান্ত পুলিশ, অ্যাডিশনাল ওসি হাসপাতালে
খাস কলকাতার বুকে আক্রান্ত হল পুলিশ। ভবানীপুরে ছাত্র-সংঘর্ষ মেটাতে গিয়ে গুরুতর জখম হলেন অ্যাডিশনাল ওসি। দুই ছাত্রগোষ্ঠীর মদ্যে ইট ছোড়াছুড়ি হয়। তারই মাঝে পড়ে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব আক্রান্ত হল পুলিশ।
খাস কলকাতার বুকে আক্রান্ত হল পুলিশ। ভবানীপুরে ছাত্র-সংঘর্ষ মেটাতে গিয়ে গুরুতর জখম হলেন অ্যাডিশনাল ওসি। দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে ইট ছোড়াছুড়ি হয়। তারই মাঝে পড়ে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব আক্রান্ত হল পুলিশ। অ্যাডিশনাল ওসি রাজীব সাহাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

আশুতোষ ও শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। শনিবার একদল ছাত্র যখন ভবানীপুর থানার সামনে দাঁড়িয়েছিল, তখন পাশের গলি দিয়ে একদল তাঁদের উপর চড়াও হয়। ইট বৃষ্টি শুরু করে। তখন ভবানীপুর থানা থেকে বেরিয়ে আসেন অ্যাডিশনাল ওসি। তাঁর মাথায় ইটের আঘাত লাগে।
অ্যাডিশনাল ওসি রাজীব সাহা গুরুতর জখন হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে তিনি। এদিক পুলিশ পোস্টিং হয়েছে এলাকায়। এই সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জেরা করছে পুলিশ। দুই কলেজের ছাত্রদের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি ছিল। তাতেই ঘৃতাহুতি পড়ে এদিন।












Click it and Unblock the Notifications