Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ হাজার কোটির বিনিয়োগ-বার্তা বাংলায়! মোদীকে ছেড়ে মমতার জন্য ‘কল্পতরু’ আদানি

হঠাৎ মোদী-ঘনিষ্ঠ গুজরাতের গৌতম আদানিই হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের কাছে ‘কল্পতরু’। তাঁর কাছ থেকে রাজ্যে বিনিয়োগ বার্তা এসে পৌঁছেছে।

এতদিন আদানি গোষ্ঠীর গৌতম আদানি বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুহৃদ বলেই পরিচিত ছিলেন। মোদী ঘনিষ্ঠ সেই শিল্পোদ্যোগীকেই ছিনিয়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ মোদী-ঘনিষ্ঠ গুজরাতের গৌতম আদানিই হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের কাছে 'কল্পতরু'। তাঁর কাছ থেকে রাজ্যে বিনিয়োগ বার্তা এসে পৌঁছেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই নবান্নে এই বিনিয়োগ বার্তা পৌঁছনোয় খুশির জোয়ার রাজ্যের শিল্পমহলে।

১০ হাজার কোটির বিনিয়োগ-বার্তা বাংলায়! মোদীকে ছেড়ে মমতার জন্য ‘কল্পতরু’ আদানি

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি জানিয়েছেন, 'তিনি রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু খতিয়ে দেখে তিনি রাজ্যে বিনিয়োগের এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।' মোদী-ঘনিষ্ঠ যে শিল্পপতির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিল তৃণমূল, তিনিই এখন রাতারাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সরকারের কাছে 'নয়নের মণি' হয়ে উঠেছেন।

নবান্নের তরফে এই খবরের সত্যতাও স্বীকার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলেও জানিয়েছেন, রাজ্যের শিল্পসম্ভাবনার দুয়ার খুলে যাওয়ার কথা। ১৬-১৭ জানুয়ারি নিউটাউনের কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ সম্মেলনের আসর বসছে। তার আগেই আদানি গোষ্ঠার কাছ থেকে লগ্নির নিশ্চয়তা মিলল। এতে বেজায় খুশি মমতার সরকার।

১০ হাজার কোটির বিনিয়োগ-বার্তা বাংলায়! মোদীকে ছেড়ে মমতার জন্য ‘কল্পতরু’ আদানি

শিল্পমহল মনে করছে, বাংলা ক্রমেই বিনিয়োগের অন্যতম গন্তব্য হয়ে উঠছে। সেই সকারণেই মোদী-রাজ্য গুজরাত তথা দেশের অন্যতম প্রধান এই শিল্পোদ্যোগী রাজ্যে বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছেন। এবং নবান্নে চিঠি পাঠিয়ে তা সুনিশ্চিতও করেছেন গৌতম আদানি। তবে তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত হয়নি এখনও।

রাজ্যে শিল্প বিনিয়োগের আহ্বানে তৃণমূল সরকারের পক্ষ থেকে স্লোগান তোলা হয়েছে 'বেঙ্গল মিনস বিজনেস।' সেই স্লোগানকে সামনে রেখেই এগোচ্ছে মমতার বাংলা। এর আগে হলদিয়ায় ভোজ্য তেল উৎপাদন ও প্যাকেজিং ইউনিট গড়েছে আদানি উইলমার লিমিটেড। এবার তাঁদের 'মাদার কনসার্ন'ই রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করার বার্তা দিল।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'এবার বিজনেস সামিটে পার্টনার কান্ট্রি হচ্ছে চেক প্রজাতন্ত্র, জার্মান, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও পোলান্ড। এছাড়া আমেরিকা, স্পেন, সুইজারল্যান্ড, রাশিয়া-সহ ২৩ দেশের প্রতিনিধিরাও উপস্থিতি থাকবেন। সম্মেলনের আগের দিন জিন্দলদের একটি কারখানার উদ্বোধন হবে পশ্চিম মোদিনীপুরের শালবনীতে। তার আগে আদানি গোষ্ঠীর এই বিনিয়োগ বার্তা আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দিল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+