প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী, শোকস্তব্ধ বাংলার চলচ্চিত্র মহল
প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। শুক্রবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুপ্রিয়া চৌধুরীর। তাঁর মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। তাঁর আসল নাম ছিল কৃষ্ণা ব্যানার্জি।
প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। শুক্রবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুপ্রিয়া চৌধুরীর। তাঁর মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। তাঁর আসল নাম ছিল কৃষ্ণা ব্যানার্জি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুখে ভুগছিলেন সুপ্রিয়া দেবী। হাঁটু ও কোমরের অসুবিধায় ভুগছিলেন তিনি। এরপর শুক্রবার ভোরে বাথরুমে যান। সেখান থেকে ফেরার পরেই ৬.১৫ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসক আসার পর মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
আগে ময়রা স্ট্রিটে থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় পর বালিগঞ্জ সার্কুলার রোডে তাঁকে ফ্ল্যাট দেওয়া হয়।
১৯৩৫-এর ৮ জানুয়ারি বার্মায় জন্ম সুপ্রিয়া চৌধুরীর। বাবার গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। আদতে বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা হলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় চলে আসে সুপ্রিয়া চৌধুরীর পরিবার।
বাবার পরিচালিত দুটি নাটকের মাধ্যমে মাত্র ৭ বছর বয়সে অভিনয় জীবনে প্রবেশ। আর ১৯৫২ সালে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।
২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁকে বঙ্গ-ভূষণ সম্মান দেওয়া হয়। ভারত সরকারের তরফে তাঁকে পদ্মশ্রী সম্মানও দেওয়া হয়।
তাঁরও বয়স প্রায় ৮৩ বছর। এর মধ্যে ৬০ বছরের পরিচয় সুপ্রিয়া দেবীর সঙ্গে। এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে উত্তর যুগের অবসান হল। প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর পেয়েই সুপ্রিয়া দেবীর বাড়িতে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications