প্রতারণার অভিযোগ দায়ের করলেন টালিগঞ্জের এই অভিনেত্রী
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কার্ড থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ। বিষয়টি নজরে আসার পরেই শ্রীলেখা মিত্র কার্ড প্রদানকারী সংস্থার সঙ্গে কথা বলেন।
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কার্ড থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ। বিষয়টি নজরে আসার পরেই শ্রীলেখা মিত্র কার্ড প্রদানকারী সংস্থার সঙ্গে কথা বলেন। এমন কী সল্টলেকে সংস্থার অফিসেও যান। সেখানে গিয়ে নথি মিলিয়ে দেখেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সই জাল করে টাকা তোলা হয়। সেই টাকা কলকাতারই একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছে।
ইতিমধ্যেই কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগ, কার্ড প্রদানকারী সংস্থার একটি অংশের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের যোগসাজস রয়েছে।












Click it and Unblock the Notifications