সারদা তদন্তে এবার মিঠুনের পথেই তৃণমূলের অভিনেত্রী সাংসদ! ইডিকে দিলেন চিঠি
সারদা থেকে নেওয়া সব টাকা তিনি ফেরত দিতে চান। ইডিকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি ইডির তরফে শতাব্দী রায়েক চিঠি পাঠানো হয়েছিল।
সারদা থেকে নেওয়া সব টাকা তিনি ফেরত দিতে চান। ইডিকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী
রায়। সম্প্রতি ইডির তরফে শতাব্দী রায়েক চিঠি পাঠানো হয়েছিল। শতাব্দী রায় জানিয়েছিলেন, সংসদের অধিবেশন চলছে, তাই তিনি যেতে পারবেন না। ফের তাঁকে চিঠি দেয় ইডি। সূত্রের খবর অনুযায়ী, এরই উত্তরে শতাব্দী জানান, তিনি পুরো টাকাটাই ফেরত দিতে চান।

টাকা ফেরত দিতে চান শতাব্দী
সারদা চিটফান্ড তদন্তে তাদের থেকে নেওয়া টাকা ফেরত দিতে চাইলেন শতাব্দী রায়। তাঁর দাবি, সারদা থেকে তিনি ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন। পুরোটাই তিনি ফেরত দেবেন বলে চিঠিতে তিনি জানিয়েছেন ইডিকে।

সারদা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শতাব্দী
সারদা তরফে প্রভাবশালী হিসেবে তৃণমূলের যাঁদেরকে বেছে নেওয়া হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন শতাব্দী রায়। তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। তা নিয়ে
শতাব্দী রায়ের সঙ্গে চুক্তি হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী ইডিকে পাঠানো চিঠিতে শতাব্দী রায় জানিয়েছেন, তাঁর সঙ্গে ৪২ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। যার মধ্যে কর কেটে
নিয়ে তিনি হাতে পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা।

মিঠুনের পথে শতাব্দী
একসময়ে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পরিচিত ছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর নামই সারদার সঙ্গে জড়িয়ে পড়ে। তদন্তের একেবারে শুরু দিকে তিনি সারদা থেকে যে টাকা পেয়েছিলেন, তা ফিরিয়ে দেন। পরবর্তী সময়ে সংসদ পদ ছেড়ে দেওয়া এবং একটু একটু করে তৃণমূলের সঙ্গে নিজের সংযোগ ছিন্ন করেছিলেন মিঠুন।

সারদা তদন্তে ছয়জনকে নোটিশ
দিন পনেরো আগে সারদা তদন্তে ছয়জনকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন, শতাব্দী রায়, কুণাল ঘোষ, দেবব্রত সরকার, সজ্জন আগরওয়াল এবং সন্ধির আগরওয়াল।
সারদা কর্তার সঙ্গে আর্থিকভাবে কাদের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছিল। এই নোটিশ পেয়ে শতাব্দী রায় জানিয়েছিলেন সংসদের অধিবেশন চলছে তাই তিনি যেতে পারবেন না। এরই মধ্যে তাঁকে ফের নোটিশ পাঠানো হয়। তার উত্তরে শতাব্দী রায় লেখেন অধিবেশন শেষ হলেই তিনি ইডির দফতরে যাবেন। এবং সারদা থেকে পাওয়া পুরো টাকা তিনি ফেরত দেবে।












Click it and Unblock the Notifications