Bharat Dev Verma Died: শোকের ছায়া সেন পরিবারে, প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা
Bharat Dev Verma Died: প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের (MoonMoon Sen) স্বামী ভরত দেববর্মা। আজ মঙ্গলবার সকাল ৯ টায় নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলেও সেই সময়ও দেওয়া হয়নি। হঠাত করেই অন্ধকার নেমে আসে সেন পরিবারে। ঘটনায় শোকস্তন্ধ গোটা পরিবার।
ভরত দেববর্মার প্রয়াণের (Bharat Dev Verma Died) খবর ছড়িয়ে পড়তে ধীরে ধীরে কলকাতার বাইরে আসছেন পরিবারের অন্যান্য সদস্যরা। আসছেন রিয়া এবং রাইমাও। ঘটনার পর থেকে শোকে বিহ্বল দুজনেই।
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত দেববর্মা। আজ মঙ্গলবার সকালে হঠাত করেই পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সঙ্গে সঙ্গে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।

নিয়ে আসা হচ্ছিল এ্যাম্বুলেন্সও। কিন্তু তার আগেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভরত দেববর্মার। বলে রাখা প্রয়োজন, ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ্যের রাজ পরিবারের সঙ্গে যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। খোদ সুচিত্রা সেন দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দেন। এরপর থেকেই সুখে-দুঃখে একসঙ্গে পথ চলা শুরু। দীর্ঘ প্রায় ৪৬ বছরের সংসার দুজনের।
কেরিয়ারে একেবারে মাঝামাঝি সময়। মুনমুন সেনের এক বান্ধবীর বিয়েতে আসেন ভরত দেববর্মা। সেখানেই দুজনের দেখা হয়। প্রথম সাক্ষাতে জমে যায় দুজনের কেমিস্ট্রি! যা পরণতি প্রায় বিয়েতে গিয়ে। তবে ভরতের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই মুনমুন সেনের সঙ্গে একাধিক পুরুষের নাম জড়িয়েছে। কিন্তু সম্পর্কে আঁচ ধরেনি কখনই। সবসময় একসিঙ্গে থেকে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নেমেছেন মুনমুন সেন। সেই সময়েও সব সময় ভরতকে পাশে পেয়েছেন তিনি। দীর্ঘ পথ চলার অবসান। ভেঙে পড়েছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications