বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু
কলকাতা, ৯ এপ্রিল : বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এদিন পর্ণশ্রী থানা এলাকার বনমালী নস্কর রোডে দিশাদের বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলা সিরিয়াল জগতে।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে দিশা তাঁর বাবা-মার সঙ্গেই থাকতেন। ওই ফ্ল্যাটে তাঁর সঙ্গে এক বান্ধবীও থাকতেন বলে জানা গিয়েছে। তবে কয়েকদিন আগে দিশার বাবা-মা বিদেশে বেড়াতে চলে যান। সেইসঙ্গে দিন কয়েক আগে পারিবারিক কারণে দিশার ওই বান্ধবীটিও তাঁর বরানগরের বাড়িতে চলে যান। ঘটনার খবর পেয়ে তিনিও ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে দিশার এক বন্ধু তাঁদের পর্ণশ্রীর ফ্ল্যাটে দিশার খোঁজ করতে আসেন। তিনিই পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে গলায় ওড়না জড়ানো অবস্থায় দিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, স্টার জলসা ও জি বাংলার অনেকগুলি মেগা ধারাবাহিকে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications