রাজ কুন্দ্রা স্টাইলে পর্নভিডিও ব়্যাকেট মহানগরে, নিউটাউনে গ্রেফতার অভিনেত্রী ও তাঁর সঙ্গী
রাজ কুন্দ্রা স্টাইলে পর্নভিডিও ব়্যাকেট মহানগরে, নিউটাউনে গ্রেফতার অভিনেত্রী ও তাঁর সঙ্গী
রাজ কুন্দ্রা কাণ্ডে ছায়া এবার কলকাতায়। আইনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে নিউটাউনের হোটেলে রমরমিয়ে চলছে পর্নভিডিও তৈরির ব্যবসা। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন অভিনেত্রী এবং তাঁর সঙ্গী। নিউটাউনের প্রাইড হোটেলে এই কাণ্ডের সঙ্গে মুম্বইয়ের রাজ কুন্দ্রার কোনও যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ধৃত অভিনেত্রী নন্দিতা দত্ত এবং তাঁর সঙ্গী মৈনাক ঘোষকে জেরা জেরা করছে পুলিশ। বারাসত আদালত তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

কলকাতায় পর্নভিডিও কাণ্ড
মুম্বইয়ের পর এবার শহর কলকাতায় পর্ন ভিডিও তৈরির ঘটনা প্রকাশ্যে এল। মহানগরের অভিজাত এলাকা নিউটাউনে প্রাইড হোটেলে রমরমিয়ে চলত এই ব্যবসা। অভিনেত্রী নন্দিতা দত্ত এবং তাঁর সঙ্গী মৈনাক ঘোষ এই ভিডিও তৈরি করতেন। দমদমের বাসিন্দা নন্দিতাই এই ব্যবসাটি চালাতেন। মৈনাক ভিডিওগ্রাফির কাজ করতেন। উঠতি মডেলদের টোপ দিয়ে পর্নভিডিওতে কাজ করানো হত।

জেরায় একাধিক তথ্য
নন্দিতা এবং মৈনাককে জেরা করে একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ। তাঁরা জানিয়েছেন,উঠতি মডেলদের অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে তারা পর্নভিডিও তৈরি করতেন। এবং সেই ভিডিওগুলি নিওফ্লিক্স ও রেডওয়াইপ টু-তে দেখানো হত। ঠিক একই ভাবে মুম্বইয়ে পর্নভিডিও তৈরি করতেন রাজ কুন্দ্রা। তিনিও হটস্পট অ্যাপের মাধ্যমে পর্নভিডিও-র ব্যবসা করতেন।একই ভাবে উঠতি অভিনেত্রীদের ওয়েবসিরিজে অভিনয়ের টোপ দিয়ে পর্নভিডিও শ্যুট করা হত সেখানেও।

মুম্বইয়ে রাজ কাণ্ড
শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রাকেও পর্নভিডিও তৈিরর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকেই রাজের বিরুদ্ধে পর্নভিডিও তৈরির অভিযোগ জমা পড়েছিল। একাধিকবার রাজকে এই নিয়ে শমনও পাঠানো হয়েছিল। তারপরেই হঠাৎ রাতারাতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। এখনও জেলেই রয়েছেন রাজ। জেরায় রাজ নিজেই জানিয়েছেন এই পর্নভিডিও-র ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছিলেন তিনি। জামাইবাবুর নামে লন্ডনে ভুয়ো কোম্পানি খুলে সেই ভিডিও হটস্পট অ্যাপের মাধ্যমে ছড়ানো হত।

শিল্পার দাবি
পর্নভিডিও তৈরি কাণ্ডে শিল্পা শেট্টিকে দফায় দফায় জেরা করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। প্রায় ঘণ্টা চারেক একদিন জেরা করা হয় শিল্পাকে। জেরায় শিল্পা দাবি করেন তাঁর স্বামী নির্দোষ। রাজ পর্নভিডিও তৈরি করতেন না। তিনি ইরোটিক তৈরি করতেন। শিল্পার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭০টির মতো পর্নভিডিও পেয়েছে মুম্বই পুলিশ। প্রায় দুই দফায় শিল্পা রাজের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর মুম্বই পুলিশের তল্লাশির সময় শিল্পার সঙ্গে রাজের বচসাও হয়েছিল। কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা শেট্টি। ঘটনার পর একািধক শ্যুটিং বাতিল করেন তিনি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications