Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমরা লজ্জিত, বিচার চাই! নাগরিক সমাজের মিছিলে অপর্না-চৈতি! প্রতিবাদ চলবে হুঁশিয়ারি স্বস্তিকার

RG Kar Hospital Doctor Death: আরজি করের ঘটনায় প্রতিবাদের সুর আরও তীব্র হচ্ছে। বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন মহিলারা। সমাজের বিভিন্ন স্তরে মানুষেরা সমবেত হয়ে রাস্তায় নামছেন। আজ রবিবার, পুজোর আগে ছুটির দিন। কিন্তু 'তিলোত্তলা'র বিচারের দাবিতে আজ শহর জুড়ে একের পর এক প্রতিবাদ মিছিল।

মিছিলে হাঁটলেন অভিনেত্রী-পরিচালক অপর্না সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল সহ একাধিক শীর্ষ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা (RG Kar Hospital Doctor Death)।

swastika mukherjee

মিছিলে যোগ দেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। 'আমরা তিলোত্তমা'র ব্যানারে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। কলেজ স্কোয়্যার থেকে এই মিছিল শ্যুরু হয়। যায় ধর্মতলা পর্যন্ত। স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ঘটনার (RG Kar Hospital Doctor Death) দীর্ঘদিন কেটে গেল। বিচার হচ্ছে কই। একমাত্র একজন গ্রেফতার হয়েছে। কোন পথে এগোচ্ছে তদন্ত? সিবিআই-প্রশাসনকে তো উত্তর দিতে হবে? তবে প্রতিবাদ চলবে বলেই কার্যত হুঁশিয়ারি অভিনেত্রীর।

অন্যদিকে চৈতি ঘোষাল বলেন, সেলেব্রিটি আমরা এখানে কেউ নয়, সবাই সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়েছি। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেই। কার্যত এদিন একই মন্তব্য শোনা যায় উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীদের বক্তব্যেও।

শুধু অভিনেতা-অভিনেত্রীদের তরফেই নয়, রুপান্তরকারীদের তরফেও এদিন বিচারের দাবিতে একটি মিছিল বের করা হয়। কয়েশ রুপান্তরকামীকে এদিন হাঁটতে দেখা যায়। একযোগে সেই মিছিল থেকে সবাই দাবি তোলেনব, অভয়ার বিচারের। আর তা না হলে আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে। অন্যদিকে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও একটি মিছিল বের করেন। গোলপার্ক থেকে এই মিছিল বের হয়। যেখানে সারদা মা'য়ের ছবি, রামকৃষ্ণের ছবি হাতে দেখা যায় প্রতিবাদীদের। তাঁদের দাবি, বিচার তো অভয়াকে দিতেই হবে। সঙ্গে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।

পাশাপাশি তৃণমূলের তরফেও ধর্নার আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে সিবিআই'য়ের উপর চাপ বাড়ানোর কথা বলা হয়। একের পর এক মিছিলকে কেন্দ্র করে সতর্ক কলকাতা পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+