শহরে দুর্গাপুজোর উদ্বোধনে মিঠুন, বড় চমক বিজেপির

অমিত শাহ-জেপি নাড্ডার পর এবার দুর্গাপুজোর উদ্বোধনে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসছে বিজেপি। সূত্রের খবর বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আমন্ত্রণে আগামীকালই শহরে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। হেস্টিংসের বৈঠকেও তিনি থাকবেন বলে জানা গিয়েছে। সুকান্ত মজুমদারের অনুরোধে দুর্গাপুজোর উদ্বোধনেও রাজি হয়েছেন তিনি। তবে কোন মণ্ডপে পুজো উদ্বোধন করবেন মিঠুন তা বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি।

পুজো উদ্বোধনে মিঠুন
দুর্গাপুজোর উদ্বোধনে আবারও বড় চমক নিয়ে হাজির বঙ্গবিজেপি। এবার একেবারে মিঠুন চক্রবর্তীকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আগামীকালই শহরে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিিন আগামীকালই হেস্টিংসে বিজেপির বৈঠকে যোগ দেবেন। তারপর যাবেন বালুরঘাটও। একাধিক কর্মসূচির মাঝে কলকাতায় পুজোর উদ্বোধনও করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুরোধেই নাকি তিনি শহরে পুজো উদ্বোধনে রাজি হয়েছেন।

অমিত শাহকে আমন্ত্রণ
দুর্গাপুজোর চমক তৈরিকে কমোর কষেছে বিজেপি। বিজেপির সূত্রে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে পুজোর উদ্বোধনের জন্য। সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের একটি পুজোর উদ্বোধনে নাকি থাকবেন অমিত শাহ। জেপি নাড্ডাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মহালয়ার দিন দিল্লি থেকে আসছে বিশেষ প্রতিনিধি দল। তাঁরা িনরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরেই অমিত শাহের সফর নিশ্চিত হবে।

মিঠুনকে সামনে রেখে পঞ্চােয়ত ভোট
সূত্রের খবর মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের ছক সাজাচ্ছে বিজেপি। মিঠুন চক্রবর্তী রাজ্যের বিধানসভা ভোটের আগে মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। একাধিকবার ভোটের প্রচারে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যে এসে সরকার ফেলার হুমকিও দিয়েছেন তিনি। মিঠুন চক্রবর্তী বঙ্গের যে এখনও জনপ্রিয় অভিনেতা সেটা বলার অপেক্ষা রাখে না। মিঠুনের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই নাকি তাঁকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের পরিকল্পনা করছে বিজেপি।

নজরে হেস্টিংসের বৈঠক
আগামীকাল হেস্টিংসে বসছে বিজেপির বৈঠক। এদিকে দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে বিজেপির অন্দরে আদি নব্যের লড়াইশুরু হয়ে গিয়েছে। সেকারণেই এখনও পুজো উদ্বোধন শুরু করে উঠতে পারেিন বিজেপি। একুশের ভোটের আগে থেকেই হেস্টিংস আর মুরলীধর লেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। হেস্টিংসে নব্য বিজেপির দফতর বলা হয়ে থাকে। সেই হেস্টিংসের আগামীকাল বিশেষ বৈঠকে থাকবেন মিঠুন চক্রবর্তী।

Click it and Unblock the Notifications