শহরে পা রাখলেন 'মহাগুরু', মিঠুনকে নিয়ে কি নতুন পরিকল্পনায় গেরুয়া শিবির?
শহরে পা রাখলেন 'মহাগুরু', মিঠুনকে নিয়ে কি নতুন পরিকল্পনায় গেরুয়া শিবির?
একুশের বিধানসভা ভোটের পর আজ প্রথম শহর কলকাতায় পা রাখতে চলেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি রাজ্য বিজেপির কার্যালয়েও যাবেন। হঠাৎ করে মিঠুনের রাজ্য বিজেপির দফতরে যাওয়ার কর্মসূচির মধ্যে নতুন পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের এমনই মনে করা হচ্ছে।একুশের ভোটের আগে মোদী ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

শহরে মহাগুরু
আজ শহরে পা রেখেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একুশের ভোটের পরে এই প্রথম কলকাতায় পা রাখলেন তিনি। গতকালই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন মহাগুরু রাজ্যে আসছেন। বিমানবন্দর সকাল ১০টা নাগাদ পৌঁছন তিনি। সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলে কোনও রকম মন্তব্য করতে চাননি মিঠন চক্রবর্তী। তিনি বিমান বন্দর থেকে বেরিয়েই গাড়িতে উঠে চলে যান।

বিজেপির দফতরে যেতে পারেন মিঠুন
একুশের ভোটের আগে মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে বিজেপির হয়ে একাধিক ভোটের প্রচারে দেখা গিয়েছিল অভিনেতাকে। শাসক দলকে আক্রমণ শানাতে গিয়ে নিজের ছবির একাধিক ডায়লগ দিতে শোনা গিয়েছিল মিঠুন চক্রবর্তী। একুশের ভোটে বিজেপির শোচনীয় পরাজয়ের পর আর বঙ্গে দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর আজ বিকেলে বিজেপির রাজ্য কার্যালয়ে যাবেন তিনি। গতকাল সুকান্ত ভট্টাচার্য জানিয়েছিলেন সেকথা। তাতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মিঠুনকে নিয়ে কোন পরিকল্পনা
একসময় শাসক দল টিএমসির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এমনকী মিঠুনকে সাংসদ করার কথাও ভেবেছিলেন মমতা। সারদা কাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়ায় মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করেন। তার পরে তাঁকে রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। হঠাৎ করে একুশের ভোটের আগে মিঠুনকে বিজেপিতে যোগদান করিয়ে বড় চমক দিয়েছিল বিজেপি। কিন্তু সেই ম্যাজিকও কাজ করেনি। লোকসভা ভোটে আর পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে রাজ্য। সামনেই পঞ্চায়েত ভোট। গ্রাম বাংলায় এখনও মিঠুনের জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে কি কাজে লাগাতে চাইছে বিজেপি।

কোন সমীকরণে এগোচ্ছে বিজেপি
সূত্রের খবর বিকেল ৫টা নাগাদ বিজেপির কার্যালয়ে যাবেন অভিনেতা। সেখানে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে নিয়ে কোনও বিশেষ পরিকল্পনা বিজেপি করছে িকনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণাতেই সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications