জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব! সরকারের 'নরম হওয়া'র বার্তা পার্থর
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আবেগ নয়, হৃদয় দিয়ে তারা পরিস্থিতি বিবেচনা করবেন বলে আবেদন করেছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল সাংসদ দেব বলেন, চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। সবার শুভবুদ্ধি ফিরে আসুক। আহ্বান জানিয়েছেন তিনি।
'সবার শুভবুদ্ধি ফিরে আসুক
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবও। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। সবার শুভুবুদ্ধি ফিরে আসুক। আহ্বান জানিয়েছেন তিনি।
ভুল বোঝাবুঝি, বললেন পার্থ
আবেগ নয়, হৃদয় দিয়ে পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, মানুষের ওপর বিশ্বাস রাখারও আহ্বানও জানিয়েছেন তিনি।
নরম হওয়ার বার্তা দিয়েছিলেন মমতার কাছের মন্ত্রী
মুখ্যমন্ত্রী যতই কড়া বার্তা দিন, পরিস্থিতি নিয়ে সরকার যে উদ্বিগ্ন তা ব্যক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মন্ত্রী ফিরহাদ হাকিম।












Click it and Unblock the Notifications