পরীক্ষা বিভ্রাটে ৩ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা! আর যা বলছে কর্তৃপক্ষ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পরীক্ষা বিভ্রাট কাণ্ডে পরীক্ষা নিয়ামক-সহ ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। একইসঙ্গে বাতিল পরীক্ষা ২০ জুন নেওয়ার কথা জানানো হয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পরীক্ষা বিভ্রাট কাণ্ডে পরীক্ষা নিয়ামক-সহ ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। একইসঙ্গে বাতিল পরীক্ষা ২০ জুন নেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে তৃতীয়পত্রের পরীক্ষা ২৭ জুন নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শোকজ করা হয়েছে, পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিংহ, উপ পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার। এছাড়াও শোকজ ও সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্সিয়াল বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শিবাজী দাসকে। ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। মূলত যে ভুলটা হয়েছে সেটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শিবাজী দাসের বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
পরীক্ষার্থীদের সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০ টায় পরীক্ষা শুরুর পরেই বিভ্রাট ধরা পড়ে। এরপরেই প্রশ্ন ফেরত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের পর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
তবে ধরনের ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে অনেকেই মনে করতে পারছেন না। ফলে বিষয়টির পিছনে অনেকেই চক্রান্তের গন্ধও পাচ্ছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications