পরিকল্পিত দুর্ঘটনা ঘটিয়ে বিচারককে খুনের চেষ্টা সল্টলেকে, রিকশায় ধাক্কা এসইউভি-র

এসিজেএম শুভ্রসোম ঘোষালকে খুন করার চেষ্টা করা হয় বলে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এসইউভি চালকের বিরুদ্ধে।

কলকাতা, ১৯ ডিসেম্বর : পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটিয়ে বিচারককে খুনের চেষ্টার অভিযোগ উঠল সল্টলেকে। এসিজেএম শুভ্রসোম ঘোষালকে খুন করার চেষ্টা করা হয় বলে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এসইউভি চালকের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আটক হয়নি লাল এসইউভি গাড়িটিও।

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। স্ত্রীকে নিয়ে সিটি সেন্টারে যাচ্ছিলেন বিচারক শুভ্রসোম ঘোষাল। রিকশায় করে সিটি সেন্টারের উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ি তাঁদের রিকশায় ধাক্কা মারে।

পরিকল্পিত দুর্ঘটনা ঘটিয়ে বিচারককে খুনের চেষ্টা সল্টলেকে, রিকশায় ধাক্কা এসইউভি-র

রিকশা থেকে ছিটকে পড়েন শুভ্রসোম ও তাঁর স্ত্রী। দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম হয়েছেন উভয়েই। বিতারক শুভ্রসোম ঘোষালের আঘাত অপেক্ষাকৃত গুরুতর। জখম হয়েছেন তাঁর স্ত্রীও। উভয়েরই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

অল্পের জন্য রক্ষা পেয়েছেন শুভ্রসোমবাবু। হাসাপাতাল থেকে ছাড়া পেয়েই বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই তাঁকে খুনের চেষ্টা চালানো হয়েছিল। পুলিশ এই ঘটনায় গাড়ি ও গাড়র চালককে আচক করার চেষ্টা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+