বন্ধুর হাতে বন্ধু খুন! শহরের এই অংশে উত্তেজনা
মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ। শনিরার রাতে ঘটনাটি ঘটেছে ট্যাংরা এলাকায়। মৃত যুবকের নাম ইস্তিয়াক হোসেন। ঘটনায় অভিষেক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ। শনিরার রাতে ঘটনাটি ঘটেছে ট্যাংরা এলাকায়। মৃত যুবকের নাম ইস্তিয়াক হোসেন। ঘটনায় অভিষেক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে লাইনের পাশে মদ্যপান করছিল ইস্তিয়াক ও অভিষেক। এই সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। অভিষেক ইস্তিয়াককে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। ইস্তিয়াকের চিৎকারে স্থানীয়রা অভিষেককে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। এই অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পেটে ও বুকে গুরুতর আঘাত লাগা ইস্তিয়াককে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।












Click it and Unblock the Notifications