বছরের শুরুতেই দুর্ঘটনা, পার্ক সার্কাস ব্রিজে প্রাণ গেল বাইক আরোহীর

বছরের শুরুতেই দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস এলাকায় ৪ নম্বর ব্রিজের উপরে।

বছরের শুরুতেই দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস এলাকায় ৪ নম্বর ব্রিজের উপরে। ছেঁড়া কেবলের তারে বাইকের হাতল জড়িয়ে পড়ে গিয়ে এক যুবক মারা গিয়েছেন।

বছরের শুরুতেই দুর্ঘটনা, পার্ক সার্কাস ব্রিজে প্রাণ গেল ১জনের

এদিন সকাল সাড়ে আটটার পরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে ইএম বাইপাসের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন আরোহী।

ব্রিজের উপরে রেলিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা কেবলের তারে হাত জড়িয়ে যায় নিহতের। চলন্ত অবস্থায় বাইক থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। সেতু থেকে তার সরানোর দাবি জানান সকলে। পুলিশ খবর পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইক চালানো যুবকের হেলমেট পরা ছিল না বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+