মা উড়ালপুলে গতির রেসে ফের দুর্ঘটনা, জখম তিন
ফের দুর্ঘটনা ঘটল পার্ক সার্কাসের মা উড়ালপুলে। দুটি গাড়ি পাশাপাশি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় মা উড়ালপুলের যান চলাচল।
ফের দুর্ঘটনা ঘটল পার্ক সার্কাসের মা উড়ালপুলে। দুটি গাড়ি পাশাপাশি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার জেরে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২টি গাড়িকেই আটক করেছে কড়েয়া থানার পুলিশ।

সায়েন্স সিটির দিক থেকে মা উড়ালপুল ধরে একটি গাড়ি ছুটে আসছিল। সামনে থাকা একটি গাড়ির পাশে গিয়ে ধাক্কা মারে। ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় মা উড়ালপুলের যান চলাচল।
এর জেরে পার্ক সার্কাস ও সায়েন্স সিটির সামনের রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়। কড়েনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুটি গাড়িকেই থানায় নিয়ে আসা হয়। তবে ততক্ষণে রাস্তায় অনেক গাড়ি জ্যামে আটকতে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, পিছন থেকে আসা গাড়িটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে। ঘটনার তদন্ত চলছে। গাড়িটির গতিবেশ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ছিল কিনা তা সিসিটিভি ফুটেজ দেখে পরীক্ষা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications