ছাত্রদের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাচ, হুলস্থূল নব নালন্দা স্কুলে! রিপোর্ট চাইল স্কুল শিক্ষা দফতর
South Kolkata School Accident: সাত সকালে বড় দুর্ঘটনা নব নালন্দা স্কুলে (Nava Nalanda Public School) । দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এটি। কয়েকশ ছাত্র পড়ে সেখানে। কিন্তু এদিন সকালে কাচ ভেঙে আহত হয় তিন পড়ুয়া। এর মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ওই দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর।
রক্ষণাবেক্ষণ এবং অ্যাম্বুলেন্স নিয়ে টাকা নেওয়া হলেও কিছুই করা হয় না বলে অভিযোগ অভিভাবকদের। শুধু তাই নয়, নব নালন্দা স্কুলের মধ্যে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠতে (South Kolkata School Accident) শুরু করে। এই ঘটনায় ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে শিক্ষা দফতর। পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

রিপোর্ট খতিয়ে দেখেই যাবতীয় ব্যবস্থা বলে জানা যাচ্ছে। অন্যদিকে অভিভাবকদের ক্ষোভ সামাল দিতে ইতিমধ্যে স্কুলের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ছাত্রদের নিরাপত্তা সহ একাধি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নব নালন্দা স্কুল চত্বরে। এমনকি ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলও।
South Kolkata School Accident: ঠিক কি ঘটেছি স্কুলে?
জানা যায়, সকাল ৭ টা নাগাদ যখন স্কুকে ঢুলছিল ছাত্ররা সেই সময় হঠাত করেই হুড়মুড়িয়ে কাচ ভেঙে পড়ে। একেবারে মাথার উপর ভেঙে পড়ে বলে অভিযোগ। ঘটনায় তিনজন পড়ুয়া আহত হলেও স্কুল কতৃপক্ষ চিকিৎসার জন্য কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। নুন্যতম ফাস্ট অ্যাড কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও স্কুলে ছিল না বলে অভিযোগ। কিন্তু এই সমস্ত কিছুর জন্য মাসে মোটা টাকা নেওয়া হয় বলে দাবি।
এখানেই শেষ নয়, যেসমস্ত পড়ুয়ার সঙ্গে এই ঘটনা ঘটে তাদের বাড়ির লোককেও কোনও তথ্য নব নালন্দা স্কুল কতৃপক্ষ দেয়নি বলে অভিযোগ। যদিও স্কুলের দাবি, ছাত্ররা জোর দিয়ে জানলা খুললে কাচটা ভেঙে যায়। যা নিয়ে রক্ষণাবেক্ষনের কোনও প্রশ্ন নেই বলেই দাবি। আর এই সব মিলিয়ে এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। প্রবল চাপের মধ্যে ঘটনার জন্য ক্ষমা চান প্রিন্সিপাল। শুধু তাই নয়, অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন বলেও সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications