বিলাসবহুল গাড়ি নিয়ে রেসের সময় দুর্ঘটনায় মৃত ১! উঠছে নানা প্রশ্ন

হাওড়ায় দুর্ঘটনাগ্রস্ত ফেরারি। রেসের সময় ডিভাইডারে ধাক্কা মারে বিলাসবহুল এই গাড়িটি। গাড়ির মধ্যে আটকে পড়েন দুজন। ভাঙা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

হাওড়ায় দুর্ঘটনাগ্রস্ত ফেরারি। রেসের সময় ডিভাইডারে ধাক্কা মারে বিলাসবহুল এই গাড়িটি। গাড়ির মধ্যে আটকে পড়েন দুজন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে এক মহিলাকে বের করা সম্ভব হলেও প্রায় ঘণ্টা খানেক পরে বের করা হয় চালকের আসনে থাকা পুরুষ ব্যক্তিকে। ভাঙা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বিলাসবহুল গাড়ি নিয়ে রেসের সময় দুর্ঘটনা! উঠছে নানা প্রশ্ন

হাওড়ার শলপ। অন্য রবিবারের মতো এই রবিবারেও সকালে শুরু হয়েছিল গাড়ির রেস। তাতে অংশ নিয়েছিলেন গড়িয়াহাটের ব্যবসায়ী শিবাজী রায়। সঙ্গে ছিলেন বন্ধুর মেয়ে আসমা জৈন। শলপের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমির বেশি ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরে আসমা জৈনকে বের করা সম্ভব হলেও, প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় বের করা শিবাজী রায় নামে এক ব্যক্তিকে। তাঁকে আশঙ্কজনক অবস্থায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই শিবাজী রায়ের মৃত্যু হয়। আলিপুরের হাসপাতালে এখন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আসমা জৈন।

শলপের রাস্তায় ঘণ্টায় ১৫০ কিমির বেশি গতিবেগে গাড়ি চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশের তরফেও প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি মূল্যের গাড়িটির অবস্থা কেন এমন হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+