হঠাৎই আর্তনাদ হাওড়া স্টেশনে! আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

সকালের ব্যস্ত সময়ে হাওড়া স্টেশনে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা লোহার বিম ভেঙে পড়ে আহত হয়েছেন ৫ জন।

সকালের ব্যস্ত সময়ে হাওড়া স্টেশনে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা লোহার বিম ভেঙে পড়ে আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

হঠাৎই আর্তনাদ হাওড়া স্টেশনে! আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

সোমবার সকাল সাতটা। ব্যস্ততা রয়েছে সাধারণ ট্রেন যাত্রীদের মধ্যে। এই সময়ই হঠাৎই ভেঙে পড়ে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থাকা প্রায় ১৫ ফুট লম্বা লোহার বিম। সেটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে ঝুলছিল বলে অভিযোগ রেলযাত্রীদের।

ঘটনায় উলুবেড়িয়ার বাসিন্দা শামিমা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি যাচ্ছিলেন আরামবাগ। আর বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরেই যাত্রীদের সরিয়ে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে রেলপুলিশ। ঘটনার তদন্তে সেখানে যান পদস্থ আধিকারিকরা। এদিকে এদিনের দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে বিমটি ঝুলে থাকলেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+