শহরে ফের বেপরোয়া গাড়ি! ধাক্কায় মৃত বৃদ্ধা
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় এলাকায়।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা রাধারানি হালদার(৬২)। রাসবিহারী মোড়ে রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিলেন তিনি। অপর বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দেশপ্রিয় পার্কগামী একটি বাস ওই প্রৌঢ়াকে ধাক্কা মারে।
আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান কর্তৃব্যরত পুলিশকর্মীরা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বাসটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications