মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটি থেকে পড়ে মৃত্যু আইটি কর্মীর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইটি কর্মীর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিক্কোপার্কের কাছে। মৃত আইটি কর্মীর নাম পূজা পাল(২৬)। বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে মৃত্যু হয় তাঁর।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইটি কর্মীর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিক্কোপার্কের কাছে। মৃত আইটি কর্মীর নাম পূজা পাল(২৬)। বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন পূজা পাল। প্রতিদিনের মতোই নিজের স্কুটিতে বৃহস্পতিবার অফিসের দিকে যাচ্ছিলেন পূজা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিক্কোপার্কের কাছে সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন রাস্তায় সেসময় দ্রুতগতিতে যাচ্ছিল নিউটাউন-কদমতলা রুটের একটি বাস।
অভিযোগ, এলাকার একটি বাঁকে বাস ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়েন পূজা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
বুধবার গভীর রাতে গড়িয়া মোড়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী মোড়ে পুরসভার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় নবম শ্রেণীর এক ছাত্রী।












Click it and Unblock the Notifications