বরাত জোরে রক্ষা মা ফ্লাইওভারে, বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেন আরোহী
বরাত জোরে রক্ষা মা ফ্লাইওভারে, বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেন আরোহী
সোমবারের পর ফের মঙ্গলবার। বদলালো না পরিস্থিতি। ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। এদিন সকালে এক অফিসযাত্রীর মোটরসাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। কোনও রকমে বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচে ওই যাত্রী। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস থেকে এসএসকেএম-এর দিকে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেই সময় মা ফ্লাইওভারে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অই বাইকযাত্রীকে। অন্যদিকে, ঘটনার পর সাময়িক যানজট তৈরি হলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে সিসিটিভি খতিয়ে দেখে ঘাতক গাড়িটির খোঁজ শুরু করা হয়েছে।

কি ঘটেছিল ঘটনা?
জানা যায়, মঙ্গলবার সকালে এক ব্যক্তি মা ফ্লাইওভার ধরেই পার্ক সার্কাস থেকে এসএসকেএমের দিকে যাচ্ছিলেন। কিন্তু পার্ক সার্কাস নামার আগেই এজিসি বোস রোডের যে উইং রয়েছে সেই লেন ধরেন। কিন্তু সেই লেনে ঢোকার মুহূর্তেই ওই বাইক আরোহী লক্ষ্য করেন যে একটি গাড়ি দ্রুত গতিতে পিছনে আসছে। সম্ভবত ভুলবশত ওই লেনে ঢুকে পড়ে গাড়িটি। আর এভাবেই পিছনে আসার চেষ্টা করছিল। আর হঠাৎ করেই বাইক আরোহীকে এসে ধাক্কা মারে অই গাড়িটি। কোনও রকমে মোটরসাইকেল থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন ওই যাত্রী। যদিও জোরে গাড়িটি ধাক্কা মারার কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর বাইকটি। কিছুটা আঘাত পেয়েছেন ওই বাইক আরোহীও। কিন্তু বারবার মা ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা।
সোমবার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় প্রান হারাণ এক তরুণ-
জানা যায় মা ফ্লাইওভারে স্কুটার দাঁড় করিয়ে ফোনে কথা বলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। আর তাতে মৃত্যু পর্যন্ত হল এক তরুণের। তবে কোনও রকমে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যায়, সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র মা উড়ালপুলের উপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন হবু স্ত্রী দ্যুতি পাল। কিন্তু সামনেই যে বড় বিপদ তাঁদের জন্যে অপেক্ষা করছে তা ভাবতেও পারেননি তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই ফোন আসায় উড়ালপুলেই স্কুটার দাঁড় করিয়ে ফোন ধরতে যান অরিজিৎ। তখনই পিছন থেকে একটি গাড়ি একেবারে সজোরে অরিজিতের স্কুটারে ধাক্কা মারে। গতি এতটাই ছিল যে, ওই গাড়ির ধাক্কায় একেবারে উড়ালপুল থেকে ছিটকে সোজা নীচে আছড়ে পড়েন অরিজিৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোনও রকমে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী।
বলা প্রয়োজন, এদিনও কার্যত একই ঘটনার পুনঃরাবৃত্তি ঘটে মা ফ্লাইওভারে। কার্যত কোনও রকমে বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচেন বাইক আরোহী।












Click it and Unblock the Notifications