Sealdah AC Local Train: শিয়ালদহ না হাওড়া! সত্যিই ছুটবে এসি লোকাল? এর পিছনে থাকা আসল তথ্য জানেন
Sealdah AC Local Train: বাংলাতেও ছুটতে পারে এসি লোকাল ট্রেন! দীর্ঘ সময় ধরে জোর জল্পনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত রেলের তরফে এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একেবারে নীল-সাদা রঙের নতুন একটি রেক। সেটির গায়ে লেখা ER অর্থাৎ Eastern Railway (পূর্ব রেলে)।
শুধু তাই নয়, ছবির সঙ্গে ভাইরাল পোস্টে লেখা এবার বাংলাতেও চলবে এসি লোকাল (Sealdah AC Local Train) । যদিও ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে গুঞ্জন শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে ছুটতে পারে লোকাল এসি ট্রেন। এই বিষয়ে রেলের তরফে যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

তবে রেলের এক আধিকারিককের বক্তব্য তুলে একটি বাংলা নিউজ পোর্টালের দাবি, শিয়ালদহে এসি লোকাল ট্রেন তৈরির পরিকাঠামো তৈরি হচ্ছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রেল আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, গতকয়েকমাস আগেই শিয়ালদহ ডিভিশনে ফার্স্ট ক্লাস লোকাল পরিষেবা শুরু হয়। তুলনামূলক অন্যান্য ট্রেনের তুলনায় টিকিটের দাম একটু বেশি! সামনেই গরম। আর সে কথা মাথায় রেখেই শিয়ালদহ ডিভিশনেও এসি লোকাল চালাতে উদ্যোগী পূর্ব রেল। কয়েক বছর আগেই মুম্বইয়ে এসি লোকাল চালু হয়। তা বেশ জনপ্রিয় হয়েছে। সে পথে হেঁটেই শিয়ালদহ ডিভিশনে ছুটবে এসি লোকাল ট্রেন? জোর চর্চা।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলওয়ে বোর্ডের কাছে ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে বলে খবর। যেখানে এসি লোকাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে বলেই। যদিও রেল বোর্ডের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এসি ট্রেনের রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি'তে তৈরি। অন্তত ভাইরাল হওয়া ছবিতে তা স্পষ্ট। শুধু প্রয়োজন নির্দেশের।
আর তা পেলেই সেই ট্রেন বাংলার কোনও একটি রুটে ছুটবে বলেই খবর। শুধু শিয়ালদহ নয়, হাওড়া ডিভিশনেও এসি লোকাল ট্রেন চালু হওয়ার জোর জল্পনা। তবে কোন রুটে এই লোকাল এসি ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। পরে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে ঘোষণা করা হবে বলে খবর। এমনকি ভাড়াও ঘোষণা হতে পারে।












Click it and Unblock the Notifications