‘কেন চাকরিহারা ২৬ হাজার, জবাব দাও’, হুঙ্কার তুলে রাজপথে প্রতিবাদে নামল এবিভিপি

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি। শুক্রবার বিকাশ ভবন অভিযানে উত্তেজনা ছড়াল সল্টলেক চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল এবিভিপির কর্মীরা। কেন এত জন চাকরিহারা হল, জবাব দাও এসএসসি, এই ছিল এদিনের মূল স্লোগান।

এদিন মিছিল করে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় এবিভিপিকে। ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি কর্মীরা। তাঁদেরকে ছত্রভঙ্গ করতে মহিলা এবিভিপি সদস্যদের টেনে-হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়।

ABVP

অন্যদিকে, বিজেপির তরফে আরেকটি মিছিল এসএসসি ভবন অভিযানেও রওনা দেয় এদিন। বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের আন্দোলন চলবে। যতদিন না এই চাকরিহারারা ন্যায় বিচার পাচ্ছে, ততদিন চলবে এই আন্দোলন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে যায়। অযোগ্য-যোগ্যদের তালিকা আলাদা করতে ব্যর্থ হওয়ায় গোটা প্যানেলই বাতিল করা হয়। শীর্ষ আদালত জানিয়েছে, অন্য দফতর থেকে আসা কর্মীরা ৩ মাসের মধ্যে পুরনো জায়গায় ফিরতে পারবেন।

এদিকে এদিন যখন বিক্ষোভ অভিযান চালাচ্ছে বিজেপি, ঠিক সেই সময় এসএসসির চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেন, "এত কম সময়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়"।

Take a Poll

তিনি জানান, "সুপ্রিম কোর্টের রায়ে নতুন নিয়োগে কারা অংশ নিতে পারবেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে আমরা আইনজীবীদের পরামর্শ নেব। আর তাঁর জন্যে তিন মাস সময়টা যথেষ্ট নয়। তার জন্যে লাগবে আরও বাড়তি সময়"।

এদিকে বিজেপি এদিনের এই আন্দোলনের বিষয়ে স্পষ্ট জানিয়েছে, বেকার যুবসমাজের সঙ্গে তারা রয়েছে এবং ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। এখন দেখার, রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এবং এসএসসি কীভাবে নতুন নিয়োগ পরিচালনা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+