ইডি অফিসে যাননি অভিষেকের মা লতা, আজ বাবা কি সাড়া দেবেন?
ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। লিপস এন্ড বাউন্ডস সংস্থা নিয়ে রাজ্য- রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সংস্থার নাম জড়িয়ে গিয়েছে। ওই সংস্থারই ডিরেক্টর পদে আছেন লতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে আজ শনিবার ডাকা হয়েছে ইডি অফিসে।
লতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সেই কারণে শুক্রবার সিজিও কমপ্লেক্সে তিনি যেতে পারেননি। তবে তাঁর আইনজীবী সিজিও কমপ্লেক্সে যান। ইডি যে সব নথি, তথ্য চেয়েছিল, সেইসব নিয়েই আইনজীবী ইডি দফতরে গিয়েছিলেন। লতা বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছে। তিনি যে অসুস্থ, একথাও ইডি আধিকারিকদের জানানো হয়েছে।

আজ শনিবার অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়েরও সিজিও কমপ্লেক্সে আসার কথা আছে। ইডি আধিকারিকরা তাঁকেও সমন পাঠিয়েছিলেন। তিনিও লিপস এন্ড বাউন্ডস সংস্থার আরও একজন ডিরেক্টর হিসেবে পদে আছেন। তাঁর থেকেও তথ্য নেবে ইডি৷ এবার অমিতবাবু ইডির ডাকে সাড়া কি দেবেন? সেই বিষয়ে এই খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার সিইও পদে আছেন। তাঁর গোটা পরিবারই এই সংস্থার ডিরেক্টর পদে। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চাও চলছে। অভিষেকও কি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে? সেই নিয়ে চলছে চাপানউতোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকেছিল ইডি৷ যদিও কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে অভিষেক প্রয়োজনীয় সব তথ্য দেবে।
ইডি সেইসব তথ্য দেখবে। যদি তারপরেও ইডির প্রয়োজন মনে হয়, তাহলে জেরার মুখোমুখি হবেন অভিষেক। সেইসময় তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতেই হবে। ১১ অক্টোবর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকেছে ইডি৷ তিনিও এই সংস্থার ডিরেক্টর পদে আছেন। অর্থাৎ অভিষেকের গোটা পরিবারই এখন ইডির আঁতসকাচের তলায়।
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুও এই সংস্থার ডিরেক্টর। একাধিক তথ্যের ভিত্তিতে কালীঘাটের কাকু গ্রেফতার হয়ে এখন জেলবন্দি৷ এদিকে কলকাতা হাইকোর্ট ইডিকে এই তদন্তে যথেষ্ট চাপ দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ১০ অক্টোবরের মধ্যে ইডিকে আদালতে সব তথ্য জমা দিতে হবে। এই তদন্ত দ্রুত শেষ করতে হবে। এই কথাও আদালত জানিতে দিয়েছে।
ইডি আধিকারিকরা সকলের বয়ান ও তথ্য পেতে মরিয়া। কোন পথে তদন্ত এগোচ্ছে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে ওয়াকিবহাল মহলে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications