‘ছদ্মবেশী’ সিপিএম, ‘পদ্মবেশী’ বিজেপি, ‘কামব্যাক’ মঞ্চ থেকে তীব্র ভাষায় আক্রমণ অভিষেকের

দুর্ঘটনার পর প্রথম প্রকাশ্য জনসভায় জনতাকে ‘ছদ্মবেশী’ সিপিএম ও ‘পদ্মবেশী’ বিজেপি থেকে সাবধান করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনা, ৩ এপ্রিল : দুর্ঘটনার পর প্রথম প্রকাশ্য জনসভায় জনতাকে 'ছদ্মবেশী' সিপিএম ও 'পদ্মবেশী' বিজেপি থেকে সাবধান করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে আসরে নেমে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তাঁর 'কামব্যাক' মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, 'চরিত্রহীন' সিপিএম ও 'উদ্দেশ্যহীন' বিজেপি কখনও বদলাবে না। এদের থেকে সাবধান থাকতে হবে। শুধু সিপিএম ও বিজেপিই নয়, কংগ্রেস থেকেও সাবধান থাকতে হবে কারণ কংগ্রেসও এখন নীতিহীন।

বর্ধমানের সভা সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দীর্ঘ বিরতির পর তিনি দ্বিতীয় ইনিংস শুরু করলেন রবিবার। আর প্রথম সভা হিসেবে তিনি বেছে নিলেন নিজের নির্বাচনী ক্ষেত্র ডামন্ডহারবারকে। এই ডায়মন্ড হারবারেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘কামব্যাক’ মঞ্চে ‘ছদ্মবেশী-পদ্মবেশী’ আক্রমণে মুখর অভিষেক

এদিন ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠের জনসভায় তিনি বলেন, কুৎসা করা ছাড়া বিজেপি-সিপিএম-কংগ্রেসের এখন আর কোনও কাজ নেই। বিজেপি শুধু সিবিআই ও ইডি-র ভয় দেখাতেই ব্যস্ত। অভিষেক এদিন শিশু পাচারকাণ্ড টেনে এনে বিজেপিকে আক্রমণ করেন। বলেন, বিজেপি নেতারা শিশু পাচারের মতে জঘন্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁদেরও বিচার হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি কোনও কথা রাখেনি। কালো টাকা ফেরাবে বলেও ফেরাতে পারেনি মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা দিলে কথা রাখেন। কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বঞ্চনা করে গিয়েছেন। এখনও বঞ্চনা করে চলেছে। উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সিকি পয়সাও দেয়নি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, মানুষের আদালেত এই বঞ্চনার বিচার হবে। মোট কথা, কামব্যাক সভা থেকেই একেবারে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+