ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিততে চান অভিষেক, ফলতায় আবেদন
ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জেতার জন্য আহ্বান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতা থেকে এক লক্ষ ভোটের মার্জিন চাইলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। ওই কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী। নিজের কেন্দ্রে রোড শো করলেন তিনি। লোকসভা ভোটের প্রচারের শেষ দিনেও জনজোয়ারে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার কথায় উঠে এল ডায়মন্ড হারবার মডেল। উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল দেশের মধ্যে এক নম্বর হতে পারে। তাহলে জয়ের ব্যবধানে সেই রেকর্ড কেন অব্যাহত থাকবে না? প্রশ্ন করলেন তিনি। ফলতা বিধানসভা থেকেই এক লক্ষ মার্জিন করতে হবে। জোরালো বার্তা দিলেন তিনি৷

আগামী চার জুন এবার ফল বেরোনোর অপেক্ষা। বিজেপি এবার কেন্দ্রে ক্ষমতায় থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জয় এখন সময়ের অপেক্ষা। এ কথাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। সেই বিষয়ে আরও একবার বার্তা দেন অভিষেক। শুধু তাই নয়, দেশে প্রবল ভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। মূল্যবৃদ্ধির বিষয় নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।
এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র চার লক্ষের বেশি ভোটে তিনি জিততে চান। ফলতার মানুষের কাছে এই আবেদন রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি কংগ্রেস, সিপিএমকেও তিনি এক হাত নিয়েছেন। যারা এতকাল তাঁর বিরুদ্ধে বলেছেন। কেন ডায়মন্ড হারাবার কেন্দ্রে ভোটে প্রার্থী হলেন না? প্রশ্ন তুলেছেন অভিষেক।
এদিন সকালে ফলতার জোড়া বটতলা থেকে নতুন রাস্তা পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে শেষ দিন দুটি রোড শো করেন তিনি।












Click it and Unblock the Notifications