রাজভবনের বাইরে ধরনা মঞ্চে অভিষেক, বঞ্চনার প্রতিবাদে উঠল স্লোগান

রাজভবনের সামনে ধরনা অবস্থানে বসল তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিল করে কর্মী সমর্থকদের নিয়ে অভিষেক রাজভবনের সামনে পৌঁছান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে তৃণমূল প্রতিনিধি দল। বাংলার বঞ্চনা সম্বলিত চিঠিপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে। একথা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে।

এদিকে রাজভবনে সিভি আনন্দ বোস নেই। দুর্গত এলাকা পরিদর্শনের জন্য রাজ্যপাল উত্তরবঙ্গ গিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি সেখান থেকে ফিরবেন কী না, তাই নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে। এদিকে তৃণমূল নেতৃত্ব রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তাদের বক্তব্য রাজ্যপালের কাছে পেশ করা হবে। এই দাবিতে অনর রয়েছেন নেতৃত্ব। মঞ্চে ধরনা অবস্থান শুরু হয়েছে।

abhishek banerjee

এই খবর লেখার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন। রাজভবনের গেটের অনতিদূরেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব সাংসদ, মন্ত্রী, বিধায়করা উপস্থিত হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, শান্তনু সেন থেকে শুরু করে সায়নী ঘোষ প্রমুখরা উপস্থিত।

নেতৃত্বরা মঞ্চ থেকে বক্তব্য রাখছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হওয়ার ডাক দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক রাজভবন অভিযানের সামিল হয়েছেন। মঞ্চকে ঘিরে গোটা এলাকা তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে ছয়লাপ রয়েছে। দুপুর থেকেই রাজভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

দিল্লিতে এর আগে দুদিনের কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনায় প্রাপ্য টাকা রাজ্যকে দিতে হবে। এই দাবিতে দিল্লিতে কর্মসূচি ছিল। রাজঘাট ও যন্তর মন্তরে ধরনা কর্মসূচি চলে। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পান তৃণমূল প্রতিনিধি দল। অভিষেক সহ অন্যান্যদের আটক করেছিল দিল্লি পুলিশ।

দিল্লি থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় রাজভবন চলো কর্মসূচির ডাক দেওয়া হয়। রবীন্দ্রসদন থেকে এদিন দুপুরে মিছিল শুরু হয়। বেলা তিনটের পরে এই মিছিল শুরু হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সারিতে মিছিলে হাঁটেন। বাংলার বঞ্চনার বিষয়ে অভিষেকের হাতে প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়।

পায়ে পায়ে অভিষেকের নেতৃত্বে সেই মিছিল রাজভবন চত্বরে এসে পৌঁছয়। বহু আগে থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ রাজভবনের সামনে পৌঁছে গিয়েছিল বিজেপি সরকার ও রাজ্যপালের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। এই খবর প্রকাশ পর্যন্ত তৃণমূলের ধরনা কর্মসূচি চলছে। সূত্রের খবর তৃণমূল নেতৃত্ব বঞ্চিতদের চিঠি নিয়ে হাজির হয়েছেন। সেই চিঠি রাজ্যপালের হাতে দেওয়া হবে।

রাজ্যপাল আজ কলকাতা না ফিরলে কী হবে? সারারাত ধরে কি কর্মসূচি চলবে? এই প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যপালের জন্য অপেক্ষা করবেন? চর্চা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+