সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেকের
রক্ষা কবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সোমবার হাইকোর্টে মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতের পক্ষ থেকে ইডির জানিয়ে দেওয়া হয়েছে সেকথা।
এদিন আদালতে ইডির আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এসভি রাজু। তিনি জানিয়েছেমন আদালতের নির্দেশ মেনেই আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করা হবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই হয় মামলার শুনানি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই অভিষেক মামলার শুনানি। ইডির আপত্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা গিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। বিচারপতি ঘোষের আবেদন ছিল, যাবতীয় নথি খতিয়ে দেখে প্রধান বিচারপতি বিচার করবেন, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর আছে কি না।
আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এনিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতির তীর্থঙ্কর ঘোষের এজলাসেই অভিষেকের এফআইআর খারিজের মামলার শুনানি হবে বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। তার প্রেক্ষিতে আদালতের দৈনিক তালিকাতেও এই মামলা ছিল।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আবার এই এজলাসেই বিদেশে চোখের চিকিৎসায় যেতে চেয়ে আবেদন জানান অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আদালতে জানিয়েছেন, ২৬ জুলাই থেকে ২০ আগস্ট, এই সময়ে তিনি আমেরিকায় থাকবেন। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। তাঁর অভিযোগ, গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু ইডি তাতে কোনও সাড়া দেয়নি।












Click it and Unblock the Notifications