অভিষেক পত্নীকে শুল্ক দফতরের পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

শুল্ক দফতরের পাঠানো নোটিশের ওপর স্থগিতাদেশের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা।

শুল্ক দফতরের পাঠানো নোটিশের ওপর স্থগিতাদেশের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।

অভিষেক পত্নীকে শুল্ক দফতরের পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ

এদিন বুধবার মামলাটি শুনানির জন্য উঠলেও বিচারপতি বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন।
আদালত সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়মমাফিক নোটিশ পাঠানো হয়েছিল। তারপরই নোটিশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ গভীর রাতে বিমানে ব্যাঙ্কক থেকে ফেরার সময় ব্যাগে করে সোনা আনেন বলে কলকাতা বিমান বন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা লক্ষ্য করেন। পরে এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে সাংবাদিক সম্মেলন করে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শুল্ক দফতর এফআইআরে জানায়, বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে ধরা পড়ে রুজিরার সঙ্গে তিনটি ব্যাগ ছিল। তাতে সোনার গয়না ছিল। তবে কত পরিমাণ সোনা ছিল তা এফআইআরে উল্লেখ করা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+