ইডির দুয়ারে হাজির অভিষেক-পত্নী রুজিরা! আধিকারিকদের সম্ভাব্য প্রশ্ন একনজরে
ইডির তলবে বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) হাজির সিজিও কমপ্লেক্সে। সোমবার সকালে দুবাই যাওয়ার সময় তাঁকে কলকাতা বিমানবন্দরে আটক করা হয়। পরে অভিবাসন দফতরের তরফে জানানো হয় লুকআউট নোটিশের কারণে তাঁকে যেতে দেওয়া যাবে না।
এরপর ইডির তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরানো হয়। যদিও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার যাত্রা বেরিয়ে বলেছেন, তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হলেও, তাঁর মাথা নোয়ানো যাবে না।

উল্লেখ করা প্রয়োজন, এর আগেও কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু তিনি আদালতে তার বিরুদ্ধে মামলা করেন এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন।
এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) ১১ টায় সিজিও .কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যান সাড়ে বারোটা নাগাদ। তাঁকে প্রশ্ন করা শুরু করবেন তদন্তকারী আধিকারিক পঙ্কজ কুমার এবং তাঁর দুই সহকারী। সেখানে রুজিরার দুবাই সফর নিয়ে প্রশ্ন করা হতে পারে। আবার ইডির তরফে কেন লুকআউট নোটিশ, তা জানানো হতে পারে।
তৃণমূল সূত্রের খবর, দিল্লি থেকে ইডি আধিকারিকদের দেরিতে পৌঁছনোর কথা রুজিরাকে আগে থেকেই জানানো হয়েছিল। সেই মতো তিনি এদিন সিজিও কমপ্লেক্সে যান। তৃণমূলের তরফে ইডির অভ্যন্তরে অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিদেশ যাত্রা নিয়ে আদালতের কী নির্দেশ রয়েছে, সে ব্যাপারে তিনি কী জানেন, তা জানার চেষ্টা করতে পারেন ইডির আধিকারিকরা। ইডির সম্ভাব্য প্রশ্ন মালার মধ্যে রয়েছে কেন বিদেশ যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন। এছাড়ায় বিদেশ যাত্রা নীয়ে ইডির দফতরে কতবার, কী ভাবে জানিয়েছিলেন, সেই প্রশ্নও তাঁকে করা হতে পারে।
ইডির দফতরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বিদেশ যাত্রা নিয়ে ই-মেলে জানালেও, তার উত্তর না পাওয়ার পরে, ফের কেন তা জানাননি, সে প্রশ্নও করতে পারেন ইডির আধিকারিকরা।












Click it and Unblock the Notifications