চোখে জটিল অস্ত্রপচার করে প্রথমবার প্রকাশ্যে অভিষেক! কেমন আছেন তিনি?
চোখে জটিল অস্ত্রপচার করে প্রথমবার প্রকাশ্যে অভিষেক! কেমন আছেন তিনি?
সোমবার সকালেই আমেরিকা থেকে চোখের জটিল একটা অপারেশন করে ফিরেছেন। আর এরপরেই সন্ধ্যায় পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়িতে কালীপুজোতে অংশ নেন অভিষেক। এরপর আজ মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে গিয়ে মা কালীর দর্শন করলেন তিনি। বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটান অভিষেক। আর এরপর সেখান থেকে বেরিয়ে যান তিনি। তবে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও রাজনীতি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি যুবরাজ। পুরো বিষয়টিই এদিন এড়িয়ে যান তিনি।

দ্রুত সুস্থ হয়ে উঠব
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যম। এমনকি শরীরের বিষয়ে জানতে চাওয়া হলে অভিষেক জানান, একটু ঠিক আছি। তবে সবার আশীর্বাদে দ্রুতসুস্থ হয়ে উঠব বলেও মন্তব্য করেন ডায়মন্ডহারবারের সাংসদ। তবে রাজনীতি নিয়ে আজ কোনও কথা বলবেন না বলেই জানান তিনি। তবে রাজ্যের মানুষকে আগামিদিনের শুভেচ্ছা জানতে অবশ্য ভোলেননি মমতা ভাইপো।

আমেরিকা থেকে ফেরেন অভিষেক
সোমবার সকালে আমেরিকা থেকে ফিরেন অভিষেক। আর এরপরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে যোগ দেন একেবারে সপরিবারে দেখা যায় তাঁকে। তবে চোখে কালো চশমা পড়ে আসতে দেখা যায়। সব সময় চোখে ওই কালো চশমা ছিল । তবে আজ সাদা ফ্রেমের একটি চশমা ছিল। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ দিন ধরেই চোখ নিয়ে সমস্যায় রয়েছে। ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনাতে চোখে মারাত্মক আঘাত লাগে। এরপর দেশে তো বটেই বিদেশেও বহুদিন ধরেই চোখের চিকিৎসা করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬- সালের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।

আমেরিকাতে উড়ে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
তবে পুজোর আগেই আমেরিকাতে উড়ে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, বহু চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় আরেকবার চেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন কুণাল। এমনকি আমেরিকায় অস্ত্রোপচারের কথাও উল্লেখ করেন তিনি। যদিও এই মুহূর্তে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। এই খবর সামনে আসার পরেই অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় জনমানসে। সেখানে দাঁড়িয়ে এবারের মানুষের উদ্দেশ্যে নিজের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিয় জানিয়ে কার্যত বার্তা দিলেন তৃণমূলের যুব-রাজ। জানা গিয়েছে আগামি কয়েকদিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফের একবার রাজনীতির ময়দানে ঝড় তুলতে না,বেন অভিষেক। এমনটাই খবর












Click it and Unblock the Notifications