Abhishek Banerjee: অসুস্থতার জল্পনার মাঝেই হঠাৎ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ধর্না মঞ্চে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মাঝেই আজ হঠাৎ করে কালীঘাটে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের কাজের টাকার দাবিতে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনায় দলের তাবর সাংসসদদের দেখা মিলেছিল ধরনা মঞ্চে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। অথচ তিনিই দিল্লিতে গিেয় ১০০ দিনের কাজের টাকার দাবিতে ধরনা দিয়েছিলেন। অভিষেকের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

তারপরেই দলের প্রবীণ সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ রয়েছেন। সম্ভবত সেই কারণেই তিনি ধরনা মঞ্চে থাকতে পারেননি। পরে অবশ্য জানা গিয়েছিল তিনি দিল্লিতে ছিলেন। কিন্তু কেন অভিষেক দিল্লিতে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ফিরেই তিনি সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।দিল্লি থেকে ফিরে তিনি ধরনা মঞ্চে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে রেড রোডে কিন্তু ধরনা চলছে। ১ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। েসটা কি অভিষেক দিল্লিতে গিয়েছিলেন বলে। অসুস্থতা না অন্য কোনও কারণে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে জল্পনা রয়েছে। অভিষেক দিল্লিতে রয়েছে সেকথা দলের অন্য নেতারাও জানতেন না। সেকারণেই হয়তো সৌগত রায় সেই মন্তব্য করেছিলেন।
লোকসভা ভোট এগিয়ে আসলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেমন প্রচারের ময়দানে দেখা যাচ্ছে না কেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিকে জেলায় জেলায় পদযাত্রা এবং একাধিক কর্মসূচি করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে নবীন প্রবীণ বিবাদের জেরেই কি অভিষেকের এই অবস্থান বদল এই নিেয়ও জল্পনা শুরু হয়েছিল। তারপরেই ডায়মন্ড হারবারে একটি সভায় দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
সেই সভা থেকে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের সমর্থনে এক প্রকার কথা বলেন দলের সেকেন্ড ইন কমান্ড। ইডির উপরে হামলার ঘটনার পরেই সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। কিন্তু এখনও অধরা তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনার সময় শাহজাহান শেখকে কিন্তু সেখােন দেখা যায়নি। তাহলে কী করে তাকে দোষী বলা হচ্ছে। যদিও তিনি বলেছেন বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই নিেয় বেশি কিছু বলতে চান না। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ।












Click it and Unblock the Notifications