Abhishek Banerjee: তৃণমূলে খোলনলচে পাল্টাতে আসরে অভিষেক, পুর ও জেলাস্তরে পদ গেল বলে! রদবদলের তালিকা জমা মমতাকে

Abhishek Banerjee: চোখের অস্ত্রোপচার সফলভাবে আগেই মিটেছে। মমতার বাড়ির কালীপুজোর পর ফের ক্যামেরার সামনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জন্মদিনে রাস্তায় অনুরাগী, কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগে তৃণমূলের (tmc) সেকেন্ড ইন কমান্ড। ছোট্ট বিরতি কাটিয়ে সক্রিয় রাজনীতিতে ফেরার আগে একাধিক বিষয়ে 'ব্যক্তিগত' মত জানালেন অভিষেক।

লোকসভা ভোটে জয়ের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলের খোলনলচে বদলানোর কথা বলেছিলেন অভিষেক। বিবেকবান নেতাদের রেখে সুযোগসন্ধানীদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এদিন জন্মদিনেও জানালেন, "২০২৬-এ তৃণমূলের লক্ষ্য আনুগত্য নয়, সংগঠনে পারফরমেন্সই শেষ কথা।"

ABHISHEK BANERJEE

কলকাতা ছাড়া রাজ্যের ১২৫টি পুর এলাকায় নেতৃত্বে বিস্তর রদবদলের (Reshuffle) সুপারিশ অভিষেকের। কমপক্ষে ১০টি জেলার সভাপতিকে বদলেরও সুপারিশ। চোখের অপারেশন করতে যাওয়ার আগেই দলনেত্রী মমতাকে (Mamata Banerjee) সুপারিশপত্র দিয়েছেন বলে জানালেন অভিষেক। বদলের পর নতুনদের সম্ভাব্য তালিকাও অভিষেক দিয়েছেন বলে দাবি।

বীরভূমে কোর কমিটি থাকার পক্ষে সওয়াল অভিষেকের। অনুব্রতহীন বীরভূমে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট তৃণমূলের সেনাপতি। অভিষেক জানান, দুই সাংসদের লিড বেড়েছে, অনুব্রত মণ্ডল জেলে থাকতেও কিছু প্রভাব পড়েনি। ২০১৯ এর তুলনায় ফল দারুণ হয়েছে। কোর কমিটি থাকা উচিত বলে জানিয়েছেন অভিষেক। সুপারিশ অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

অভিষেকের 'ছোট্ট বিরতি'-র মাঝে ঘটে গিয়েছে আরজি করের নৃশংস ঘটনা (RG Kar Case)। রাজনীতির ময়দানে তখন দেখাই মেলেনি তাঁর। এদিন অবশ্য আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন অভিষেক। "আরজি করকে শিক্ষা হিসেবে নেওয়া উচিত। শুধু স্বাস্থ্য দপ্তর নয়। সরকারের এতগুলো দফতর রয়েছে। আরজি কর থেকে শিক্ষা নিয়ে সব দফতরের কাজের ভুল-ত্রুটি সংশোধন করা উচিত। আরজি কর কাণ্ড নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছে । মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়নি," বললেন অভিষেক।

জন্মদিনে একেবারে খোশমেজাজে দেখা গেল অভিষেককে। রাস্তায় নেমে ভিড়ে থাকা সমর্থকদের সঙ্গে হাত মেলালেন। জামায় অটোগ্রাফও দিলেন। সমর্থকদের আনা কেকও কাটলেন তিনি। কেকে লেখা ছিল "লড়াই করে বাঁচতে চাই"। কালো টি-শার্ট, চশমা পরে সকলের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+