মমতার সঙ্গে বৈঠকেই গলল বরফ! সাংসদ-বিধায়ক সহ প্রায় ৪০০ জনকে নিয়ে বৈঠকে বসছেন অভিষেক
Abhishek Banerjee: সামনেই লোকসভা নির্বাচন! নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ফের ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে না গেলেও মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) সঙ্গে দেখা করেন তিনি। আর এরপরেই বৈঠকে বসতে চলেছেন অভিষেক।
যেখানে দলের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা এবং ব্লক সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।আগামী ১৬ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যেভাবে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের (Abhishek Banerjee)।

তবে কি নিয়ে এই বৈঠক তা এখনও জানা যায়নি। তবে লোকসভা নির্বাচনের মুখে সংগঠন সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যসভার ভোট রয়েছে। তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়েও জল্পনা রয়েছে। সে বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে অভিষেক কথা বলতে পারেন বলে জানা গিয়েছে।
বয়স সহ একাধিক ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মতানৈক্য রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছিল। এমনকি নিজের ডায়মণ্ডহারবার কেন্দ্রের বাইরে বেরোবেন না বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন অভিষেক।
এই অবস্থায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সকালে সুব্রত বক্সির একটি মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়। বলেন, ''অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না! আমার বিশ্বাস, অভিষেক (Abhishek Banerjee) যদি লড়াইয়ের ময়দানে থাকেন, তবে দলের সর্বময় নেত্রী মমতাকে সামনে রেখেই লড়বেন।''
যদিও এই প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee)জানিয়েছিলেন, ডায়মণ্ডহারবার নিজের কেন্দ্র। তাই সময় দিতেই হবে। এরপরেই নিজের সংসদীয় এলাকার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। কিন্ত্যু বীরভূম নিয়ে হওয়া বৈঠকে যোগ দেননি।
সম্প্রতি বকেয়ার দাবিতে চলা ধর্না মঞ্চে দেখা যায়নি। যা নিয়ে জল্পনা আরও তীব্র আকার নেয়।মঙ্গলবার দিল্লি থেকে ফিরে সোজা কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক (Abhishek Banerjee)। দীর্ঘ প্রায় এক ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় তাঁর। আর এরপরেই বরফ গোলতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিকমহল।
জানা গিয়েছে, বৈঠকে তৃণমূল সাংসদ-বিধায়ক মিলিয়ে প্রায় ৪০০ জন যোগ দেবেন। বর্তমান তৃণমূল ভবনে এত লোককে একসঙ্গে বসানোর পরিকাঠামো নেই। আর সেজন্যে ভার্চুয়ালের মাধ্যমেই এই বৈঠক হবে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টে থেকে শুরু হবে এই বৈঠক।












Click it and Unblock the Notifications